ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কৃষি জমি দিনে দিনে কমে যাচ্ছে - কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ৪:৪১

কৃষি জমি দিনে দিনে কমে যাচ্ছে। কৃষি জমি রক্ষায় সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। 

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম এবং বিএআরসির তৈরি খামারি মোবাইল অ্যাপসের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন আপাতত আমরা সরকারিভাবে ১০০ সেতুরঘর তৈরি করার চাইতে সিদ্ধান্ত করেছি। যাতে কৃষকরা তাদের কৃষি পণ্য সংরক্ষণ করতে পারে। যাতে  তারা প্রজনন অনুযায়ী পণ্য বিক্রি করে অধিকতর লাভবান হতে পারে। 

তিনি আরো বলেন, সাধারনত ভোররাতে অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হয়ে থাকে। 
চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পুলিশকে আরও সক্রিয় হতে হবে, এবং অচিরেই পুলিশসহ অন্যান্য বাহিনীতে সংখ্যা বাড়ানো হবে। বিশেষ করে শিল্প অঞ্চল এলাকাতে পুলিশ সদস্য সংখ্যা বাড়ানোর বিষয়ে আরো  কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আমি অস্বীকার করছি না যে, অঘটন  ঘটতেছে না। তবে, আইনশৃঙ্খলা বাহিনী সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছে। এ সময়, আইন নিজের হাতে তুলে না নিতে ও জনগণকে সচেতন হতে আহ্বান জানান তিনি।

সারা দেশের মানুষের নিরাপত্তায় পুলিশ সহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক আছে। উপদেষ্টা বলেন, এজন্য তিনি ভোররাতে রাজধানির আইন শৃঙ্খলা  দেখতে বের হয়েছিলেন। শিল্পাঞ্চল সাভার, আশুলিয়ায় অনেক শ্রমিক অসন্তোষ ছিল। এখন আর নেই।এটি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। 

সাভার , আশুলিয়া ও ধামরাই পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সদস্যরা ও দায়িত্বগত রয়েছেন‌। কৃষি জমি রক্ষায় সকলকে এগিয়ে আসার কথা বলেন তিনি ।এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডঃ মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া, মোহাম্মদ জামিউল ইসলাম, উদ্যানতত্ত্ববিদ হর্টিকালচার সেন্টার রাজালাখ, সাভার, ঢাকা এবং প্রজেক্ট ডিরেক্টর টিস্যু কালচার তালহা জুবায়ের সহ প্রমূখ।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান