ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় রিকসাচালকের মৃত্যু


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ৪:৩০

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় এক রিকসাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা শহরের পীরবাড়ি এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত উজ্জল সদর উপজেলার মজলিশপুর গ্রামের হাসান মিয়ার ছেলে এবং শহরের ঘাটুরা এলাকার হাজী মাহবুবুর রহমানের গ্যারেজের রিকসাচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী হাসান মিয়া জানান, উজ্জল তার রিকসা নিয়ে মহাসড়কের দক্ষিণ দিকে যাচ্ছিল। এ সময় কুমিল্লা ট্রান্সপোর্ট নামে একটি বাস পেছন থেকে রিকসাটিকে ধাক্কা দিলে উজ্জল রিকসা থেকে থেকে পড়ে গেলে বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে‍ই রিকসাচালকের মৃত্যু হয়। পরে এলাকাবাসী বাসটির চালককে আটক করে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, কুমিল্লা ট্রান্সপোর্টের ধাক্কায় রিকসাচালক উজ্জলের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু