ভূঞাপুরে বেশি দামে তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে বেশি দামে তেল বিক্রি, গুদামজাত করা ও ক্রয় বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে দুইজনকে দুই মুদির দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় উপস্থিত ছিলেন জেলা সেনেটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রী মিষ্টি, গোবিন্দাসী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ।
এসময় টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, নির্ধারিত বাজারমূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি, গুদামে তেল মজুদ করা ও ক্রয় বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে তাদের দুজনের জরিমানা করা হয়েছে। তারা ৫ লিটার সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য ৮৫২ টাকা থাকা সত্ত্বেও ৯৮০ টাকা থেকে ১০০০ টাকায় বিক্রি করছিল।
তিনি আরও বলেন,পবিত্র রমজানকে সামনে রেখে কেউ যেন এধরনের কাজ করতে না পারে সেদিকে সবার নজর রাখার আহ্বান জানান। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান