হাতিয়ায় এক শিক্ষকের ঘরে ঢুকে স্প্রের মাধ্যমে সবাইকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা
মঙ্গলবার দিবাগত রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার জনৈক আবু বক্কর সিদ্দিক মাস্টারের বাড়িতে স্প্রে করে ঘরে ঢুকে তিন লক্ষ টাকা ও গলার চেইন সহ অন্যান্য স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে। জানা গেছে, গভীর রাতে ঘরের দরজা খোলা দেখে প্রতিবেশী আবুল কাশেম ওই ঘরে প্রবেশ করে দেখেন ঘরের সবাই অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। পরবর্তীতে হাসপাতালে খবর দিয়ে এম্বুলেন্সে করে তাদেরকে হাতিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তিন জনের জ্ঞান ফিরে আসে কিন্তু সিদ্দিক মাস্টারের জ্ঞান ফিরে আসে নি ।তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।এব্যাপারে কাদের সিদ্দিকী সোহেল জানান, সে বিশেষ কাজে হাতিয়ার বাইরে অবস্থান করছে। ঘরের মধ্যে তার বাবা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক (,৬৭) মা সুফিয়া আক্তার (৫৭) , স্ত্রী মিঠু আক্তার (২৮) ও ছেলে আরাবি (৭) ছিল। কি ভাবে তাদের কে অজ্ঞান করা হয়েছে তারা বলতে পারে না। এ ব্যাপারে হাতিয়া থানা ওসি (তদন্ত )মোঃ খোরশেদ আলম জানান, ঘটনাটি আমরা শুনেছি। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ