ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর

সেই মেডিকেল অফিসার মুনমুনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৭-২-২০২৫ দুপুর ১:৫৭

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেই মেডিক্যাল অফিসার ডা. মরিয়ম মুনমুনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্য নিয়ে গঠিত কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে তদন্ত কমিটি গঠন ও প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা।
এসময় তিনি বলেন, ‘ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিককে প্রধান করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ডা. দিলরুবা ফেরদৌস ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. দিদার এ ইলাহীকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে অভিযুক্ত ডা. মরিয়ম মুনমুনের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগের তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করতে হবে। প্রতিবেদন দাখিলের পর ওই চিকিৎসক দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
প্রসঙ্গত, গত সোমবার অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের ইমরান মল্লিকের স্ত্রী বৃষ্টি বেগম, চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের রূপা খাতুন, নওয়াপাড়া পৌরসভার গাজীপুর গ্রামের রাফেজা বেগম, নওয়াপাড়া গ্রামের সুমি খাতুন ও ধোপাদী গ্রামের অলিভিয়া খাতুন ডাক্তার দেখাতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তারা  টিকিট কেটে ডা. মরিয়ম মুনমুনের সঙ্গে দেখা করেন। এসময় ডাক্তারের সহকারী একটি নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে ওই রোগীদের পরীক্ষা করিয়ে আনতে বলেন। কিন্তু তারা অন্য একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করিয়ে রিপোর্ট দেখাতে আসলে ডা. মরিয়ম মুনমুন ক্ষিপ্ত হয়ে বলেন, ‘ভালো ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট ছাড়া আমি রোগী দেখিনা। আপনারা অন্য ডাক্তার দেখান। এসময় তাকে বার বার অনুরোধ করা হলে তিনি বলেন, আপনারা যা ইচ্ছা তাই করেন আমি রোগী এবং রিপোর্ট কিছুই দেখবো না। প্রয়োজনে আমার বিরুদ্ধে উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন। তবে আমার বিরুদ্ধে অভিযোগ করে আপনারা কিছুই করতে পারবেন না। এই কথা বলে তিনি অফিস থেকে সকলকে বেরিয়ে যেতে বলেন।’
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দৈনিক সমাজের কথা’র শেষের পাতায় ‘আমার বিরুদ্ধে অভিযোগ করে কিছুই করতে পারবেন না’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। 

এমএসএম / এমএসএম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ