ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে নিহত জেলে রাম দাসের পরিবারের দায়িত্ব নিলো জামায়াত


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২৭-২-২০২৫ দুপুর ২:৩৮

 চট্টগ্রামের সীতাকুণ্ডে বালু উত্তোলনকারীদের হাতে খুন হওয়া জেলে রাম দাসের গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ও তার সন্তানের পড়াশোনার খরচ বহনের দায়িত্ব নিয়েছে সীতাকুণ্ড উপজেলা জামায়াত। গতকাল সকালে জামায়াতের একটি প্রতিনিধিদল রাম দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সেখানে এ ঘোষণা দেন আনোয়ার ছিদ্দিক চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি ও সাবেক পৌর কাউন্সিলর আবু তাহের, উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীসহ থানা ও ইউনিয়ন জামায়াত এবং ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। এ সময় আনোয়ার ছিদ্দিক চৌধুরী বলেন, যারা রাম দাসকে হত্যা করেছে এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বালু উত্তোলন করে সীতাকুণ্ডের উপকূলকেও তারা ধ্বংস করে দিচ্ছে। এতে পরিবেশ ও প্রতিবেশ, জীববৈচিত্র্য, কৃষিজমি সবকিছু বিপন্ন হচ্ছে। ধসে পড়ছে কোটি কোটি টাকায় নির্মিত বেড়িবাঁধ। তিনি বলেন, অনেক স্থানে ব্লক পানিতে ভেসে গেছে। তারা অবৈধভাবে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করে দিচ্ছে। নিজেরা আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। আবার মানুষকেও হত্যা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান বলেন, আমরা নিহত রাম দাসের সন্তানের পড়াশোনার দায়িত্ব নিয়েছি। একইসঙ্গে তার গর্ভবতী স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করবো আমরা। এ ছাড়াও হত্যার বিচার পেতে তার পরিবারকে সকল প্রকার আইনি সহযোগিতা জামায়াত করবে।

এমএসএম / এমএসএম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ