ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নেত্রকোনায় প্রাণ প্রকৃতি পরিবেশ সুরক্ষায় জনসংগঠন সমন্বয় সভা অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৮-২-২০২৫ দুপুর ১১:৩৬

২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার নেত্রকোনা সদর হল রুমে বারসিক এর সহযোগিতায় নেত্রকোণা অঞ্চলে বিভিন্ন শ্রেণী,পেশা,বয়স ও জাতিস্বত্ত্বার বিভিন্ন জনংগঠনের কৃষক-কৃষাণী,নারী-পুরুষ,কিশোর-কিশারী,যুব,প্রবীণ, দলিত,জেলে,কামার,কুমার,কুটির শিল্পী,আদিবাসী সংগঠন,উপজেলা সবুজ সংহতি কমিটি,উপজেলা ও জেলা শিক্ষা-সংস্কৃতি-পরিবশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি, কেটস এন্ড ডগস,সেভ দ্যা এনিমেল) প্রতিনিধিদের অংশগ্রহণে নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হল রুমে "প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষায় নেত্রকোণা জনসংগঠন সমন্বয় সভা"অনুষ্ঠিত হয়েছে। 
নেত্রকোণা জেলা জনসংগঠন সমন্বয় কমিটির আহবায়ক সায়েদ আহম্মেদ খান বাচ্চু'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোঃ রফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সহকারী ভূমি কমিশনার মোঃ হাসির-উল-আহসান,অধ্যক্ষ আনোয়ার হোসেন,মোঃ নাফিউর রহমান সহকারি অধ্যাপক মোঃ নাজমূল কবীর সরকার,সাবেক জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোখলেছুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে জনসংগঠন সমন্বয় সভায় নেত্রকোণার প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় প্রস্তাবিত সুপারিশগুলো জেলা প্রশাসনকে দেয়ার পরামর্শ দেন যাতে জেলা প্রশাসন সুপারিশগুলো অনুসরণ করে প্রকল্প গ্রহণ করতে পারে। সমন্বয় সভায় জনসংগঠনের প্রতিনিধীগণ, পরিবেশ কর্মী,গবেষক,শিক্ষক,বিশ্ব: শিক্ষার্থীরা নেত্রকোণা পৌর এলাকাসহ এলাকার সকল নদী-নালা,খাল-বিল,ছড়া,হাওর,পুকুর,জলাশয় দূষণ, ভরাট ও দখল রোধে করণীয় বিষয়ে বেশকিছু প্রস্তাবনা ও সুপারিশ তুলে ধরে সুপারিশ ও প্রস্তাবনাগুলো জেলা প্রশাসনকসহ সংশ্লিষ্ট বিভাগ ও প্রতিষ্ঠানে পৌছে দেয়ার প্রস্তাব করেন।
বারসিক নেত্রকোণার আঞ্চলিক সমন্বয়কারী অহিদু রহমানে'র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বারসিক'র পরিচালক জনাব সৈয়দ আলী বিশ্বাস। অনুষ্ঠানে কলমাকান্দা,মদন, আটপাড়া,নেত্রকোণা সদর,তারাকান্দাও কেন্দুয়া উপজেলার জনসংগঠনের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা