ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সব পদেই বিএনপি–সমর্থিত প্রার্থীদের জয়


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৮-২-২০২৫ দুপুর ৩:৩১

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের সব কটিতেই বিএনপি–সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা শেষে রাত পৌনে ২টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।

এই নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোকসেদুর রহমান ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধা এবং স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম পেয়েছেন ১৩৭ ভোট এবং জামায়াত সমর্থিত আনোয়ার হোসাইন পেয়েছেন ১১৩ ভোট।

এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আজাদ হোসেন খান ১৮৬ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম পেয়েছেন ১৮৩ ভোট এবং মতিউর রহমান আঙ্গুর পেয়েছেন ১১১ ভোট।  সহ-সভাপতি পদে আব্দুল জব্বার আলী ৩৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মনোয়ার হোসেন পেয়েছেন ১৩৫ ভোট।

এছাড়া অনান্য পদগুলোর মধ্য- সহ-সাধারণ সম্পাদক পদে শাহনাজ পারভীন বাচ্চা ৩০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, অর্থ সম্পাদক পদে ফারুক মোল্লা ৩৮১ ভোট পেয়ে জয়ী হন। পাঠাগার সম্পাদক পদে আনোয়ার হোসেন ৩৪৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন। ক্রীড়া সম্পাদক পদে আরিফ হোসেন লিটন ৩৪১ ভোট পেয়ে বিজয়ী হন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জহিরুল ইসলাম ৩১২ ভোট পেয়ে জয়ী হন।

নিরীক্ষক পদে দেলোয়ার হোসেন ৩৪৮ ভোট এবং সেলিম আলদীন ৩৩৪ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন, যেখানে তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাপিয়া সুলতানা পেয়েছেন ২২৮ ভোট।

কার্যনির্বাহী পরিষদের পাঁচটি সদস্য পদে মোস্তাফিজুর রহমান ৪০৭ ভোট, আবুল বাসার ৩৯১ ভোট, নাসির উদ্দিন ৩৭৬ ভোট, শাহিনুর রহমান শাহিন ২৮৩ ভোট এবং মুরাদ হোসেন ২৮১ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমাছ আলী ২২০ ভোট, আবুল বাশার ১৯৫ ভোট এবং ফেরদৌস হোসেন ১৫৯ ভোট পেয়েছেন।

নির্বাচন সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে, এবং ভোটগণনা শেষে রাত পৌনে ২টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম কাইসার। নির্বাচনে মোট ৬০৯ জন ভোটারের মধ্যে ৫৪০ জন ভোট প্রদান করেন। নির্বাচনী ফলাফল মেনে নিয়ে পরাজিত প্রার্থীরা বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান এবং একসাথে জেলা আইনজীবী সমিতির উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়ায় চড়ে রালিতে এমপি রেজু