ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জ হেলথ কেয়ার মেডিকেল সেন্টারে শিশুর মৃত্যু: ডাক্তারসহ সব স্টাফ পলাতক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৮-২-২০২৫ দুপুর ৩:৩৪

মানিকগঞ্জে হেলথ কেয়ার মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় দুই মাস বয়সী এক কন্যা সন্তানের মৃত্যু হয়েছে এমনটি অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত ডাক্তার এবং ক্লিনিকের সব স্টাফ পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পৌরসভার ওয়ারলেস গেট এলাকায় অবস্থিত হেলথ কেয়ার ক্লিনিকে ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার বলধারা গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী হেনা বেগম দুই মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটির মলদ্বার না হওয়ার কারণে তার স্বজনরা মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জন ডা. মোস্তাফিজুর রহমানের কাছে চিকিৎসা নেন। এর পরেই গতকাল সকালে ডা. মোস্তাফিজুর রহমান হেলথ কেয়ার ক্লিনিকে শিশুটির অস্ত্রোপচার করেন। তবে, বিকেল ৫টার দিকে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির স্বজনরা অভিযোগ করেন, ভুল অপারেশনের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। তারা  এর সুষ্ঠ বিচার চাই দাবী করেছেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, ডাক্তার ও ক্লিনিকের স্টাফরা পলাতক রয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান