কুতুবদিয়ায় জামায়াতে ইসলামীর রমজান উপলক্ষে স্বাগত র্যালি অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজানুল মোবারকের শুভাগমন উপলক্ষে কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক স্বাগত (রেলি) অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর কুতুবদিয়া উপজেলা আমির আ,স,ম শাহরিয়ার চৌধুরীর নেতৃত্বে এই রেলি কুতুবদিয়া কলেজ রোড থেকে শুরু হয়ে বড়ঘোপ বাজার এলাকা প্রদক্ষিণ করে।
শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের পবিত্রতা রক্ষার জন্য দিনের বেলা খাবারের রেস্টুরেন্ট, হোটেল, মোটেল এবং পান-সিগারেটের দোকান বন্ধ রাখার বিশেষ অনুরোধ জানান। এছাড়াও, রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আবেদন জানানো হয়।
শাহরিয়ার চৌধুরী তার বক্তব্যে বলেন, "রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি সময়। এই মাসে আমরা সকল প্রকার অশ্লীলতা ও পাপাচার থেকে দূরে থাকব এবং আল্লাহর ইবাদতে মশগুল হব। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।"
রমজানের পবিত্রতা রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু