ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামে বইপ্রেমীদের বইয়ের সাথে পরিচয়


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৮-২-২০২৫ বিকাল ৬:৪৫
কুড়িগ্রামে বইয়ের সাথে পরিচয় শিরোনামে পাঠক ও পাঠাগার সংগঠকদের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা সরকারি গ্রন্থাগারে জেলার কয়েকজন বইপ্রেমী মানুষ সকাল ১০ টা থেকে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বইপ্রেমী, লেখক, পাঠক ও সংগঠকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পাঠকরা নিজের পঠিত বইকে অন্য পাঠকদেরকে সাথে পরিচয় করিয়ে দেন। 
এসময় সুজন দেবনাথের লেখা হেমলকের নিমন্ত্রণ বই নিয়ে আলোচনা করেছেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্রনাথ চক্রবর্তী, নীহারঞ্জন রায়ের লেখা বাঙালির ইতিহাস বইটি আলোচনা করেন প্রভাষক ও লেখক আবু হেনা মোস্তফা, অশোক মুখোপাধ্যায়ের লেখা সংসদ সমার্থ শব্দকোষ বইটি সুশান্ত বর্মণ, ম্যাক্সিম গোর্কির লেখা পৃথিবীর পাঠশালায় বইটি সাইদুর রহমান, টাইম ম্যানেজমেন্ট, ডোপামিন ডিটক্স ও অন দ্যা শর্টনেস অব লাইফ এই তিনটি বইকে পাঠকদের কাছে পরিচয় করিয়ে আলোচনা করেন  পাঠাগার সংগঠক পলাশ কুমার রায়।
আলোচনা শেষে উপস্থিতিত সকল লেখক, পাঠক ও পাঠাগার সংগঠকরা তাদের অনুভূতি ব্যক্ত করে এই অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা রাখেন। 

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ