ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে ইসলামিক রিলিফ ৪৫০টি পরিবারকে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ১২:৩৯

কুড়িগ্রামে হত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য পন্য সামগ্রী বিতরন করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ।পবিত্র মাহে রমজান উপলক্ষে ৪৫০ টি পরিবারের মাঝে ৪০ কেজি চাল, ৫ লিটার তেল, ৪ কেজি মসুর ডাল,চিনি লবন চিড়া বিতরণ করেন সংগঠনটি।রমজান মাসে এমন উপহার পেয়ে  উপহার পেয়ে খুশি দুঃস্থরা।
বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার দুটি ইউনিয়ন ঘোগাদহ ও যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরন করেছে সংগঠনটি। 
এসময় উপস্থিত ছিলেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক,যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার ডাঃ মোঃ কামরুল ইসলাম,প্রজেক্ট অফিসার মোঃ মমিনুর রহমান,  সহকারী প্রজেক্ট অফিসার সলোমান ম্রং,ফারুক আহম্মেদ,মিডিয়া অফিসার বুখারী উজ্জামান সৈনিক, এসিস্ট্যান্ট অপারেশন সার্পোট অফিসার মোঃ হযরত আলী, কমিউনিটি অর্গানাইজার সুলতানা পারভীন , স্বরস্মতি রানী প্রমুখ।

উপকার ভোগী আনোয়ারা বেওয়া বলেন,হামরা গরীব মানুষ, কাজ কামাই নাই অভাবের সংসার।ঘরে স্বামী সন্তান নিয়ে কষ্টে আছি।তিনদিন পরে রোজা শুরু, মাথায় সংসারের খরচ নিয়ে খুবই দুশ্চিন্তায় আছিলাম।মুসলিম রিলিফ বাংলাদেশ চাল ডাল তেল চিনি ছোলা গুড় দিয়ে খুব উপকার হলো।পুরো রমজান মাসটা খাবার নিয়ে আর চিন্তা নাই।এতগুলো বাজার একসাথে জীবনেও করতে পারি নাই।আজ বিনামূল্যে বাজার পেয়ে খুব খুশি হইছি।

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার ডাঃ মোঃ কামরুল ইসলাম বলেন,ইসলামিক রিলিফ বাংলাদেশ দারিদ্র্য নিরসন ও বেকারত্ব দুরিকরনে জেলার প্রত্যান্ত অঞ্চলে বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করে আসছে, এরই অংশ হিসেবে আজ ৪৫০ জন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো আগামীতে এমন কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান তিনি। 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা