ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হামলা, হাত ভেঙে দিল সন্ত্রাসীরা


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ১২:৪৯

দাবিকৃত চাঁদা না দেওয়ায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সন্ত্রাসী হামলা চালিয়ে দৈনিক লাখোকন্ঠের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ তসলিম হোসেনের হাত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা দিকে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের বার্লিনটন মসজিদ মোড়ে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় সন্ত্রাসীরা গুরুতর ওই সাংবাদিককে কয়েক ঘন্টা আটকে রাখে।আহত সাংবাদিক তসলিম হোসেন জেলার হাতিয়ার উপজেলার বাসিন্দা। তিনি গত ৬ বছর ধরে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

হামলার শিকার সাংবাদিক তসলিম হোসেন অভিযোগ করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয়ে নোয়াখালী পৌর বাজারে যাওয়ার পথে বার্লিংটন মোড়ে স্থানীয় লন্ড্রি আনিস তার সহযোগীদের নিয়ে আমাকে আটক করে।  একপর্যায়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করলে আমি দিতে অস্বীকার করায় আমার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় আমার বাম হাতের হাড় ভেঙ্গে যায় এবং বাম চোখে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হই। পরে স্থানীয় এলাকাবাসী তাদের হাত থেকে আমাকে উদ্ধার করে নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে আমি হাসপাতালে ৬ নং ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন আছি। এ ঘটনায় আমি স্থানীয় প্রশাসনের কাছে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও  সুবিচার প্রার্থনা করছি।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগ করে সংযোগ পাওয়া যায়নি।  

 সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি পক্ষ সাংবাদিকের বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে থানায় এসছে। তারা বলেছে ওই সাংবাদিক পড়ে গিয়ে হাত ভেঙেছে। তবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক