ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নেত্রকোণায় ফসল রক্ষা বাঁধ সংস্কারে অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগে মানববন্ধন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ১:৩২

নেত্রকোণায় ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম,অব্যবস্থাপনা ও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। 

শনিবার বেলা ১১টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাওর বাঁচাও আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন হয়৷ এতে হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে ও পরিচালনা করেন প্রভাষক সুমন আহমেদ। মানববন্ধনে বক্তব্য রাখেন,হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক অলি উল্লাহ,জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল আলম জামাল,বাংলাদেশ প্রেসক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি, সাংবাদিক শামীম তালুকদার,এডভোকেট জহিরুল ইসলাম রানা,জেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ শাহিন,শামছুদ্দোহা ফরিদ,সাংবাদিক মহিউদ্দিন তালুকদার,কাজী শফিউল আলম জুয়েল প্রমুখ।

এসময় বাঁধ সংস্কার কাজে অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগ এনে বক্তারা বলেন, প্রতিবারের ন্যায় এবারও পর্যাপ্ত বরাদ্দ দেয়া হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। ফলে আগাম বন্যায় ফসলহানীর সম্ভাবনা রয়েছে যা কৃষকদের জন্য হতাশাজনক। তাই অতিদ্রুত যথাযথ ভাবে বাঁধ সংস্কার কাজ সম্পন্ন করার দাবি জানান তারা।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ