ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মুক্তির দাবিতে কুতুবদিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

বঙ্গোপসাগরে নৌবাহিনী কর্তৃক আটক ১৭ জেলে চোর নয়, নিরীহ জেলে


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ১:৩৩

গত ২৭ ফেব্রুয়ারী মধ্যরাতে বঙ্গোপসাগরের বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে কুতুবদিয়ার ১৭ জন সাধারণ জেলেকে চুরির অভিযোগে আটক করে বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ সুরমা।  আইএসপিআর তাদের বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশী জাহাজে চুরির প্রস্তুতিকালে ১৭ জনকে আটক করতে সমর্থ হয় নৌবাহিনী এবং তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের পতেঙ্গা থানায় হস্তান্তর করে বলে জানা গেছে। কিন্তু আটককৃতরা সাধারণ জেলে ও নিরীহ বলে দাবি তাদের অবিলম্বে মুক্তির দাবিতে শুক্রবার সকালে কুতুবদিয়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা মৎসজীবী সমবায় সমিতি ও আটককৃতদের স্বজনরা। 

কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আবুল কালামের নেতৃত্বে পাঁচ শতাধিক জেলে ও তাদের পরিবারের লোকেরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি দেন নেতৃবৃন্দরা।

মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা জানান, নৌবাহিনীর টহল দল নৌকা ও ট্রলার থেকে যে দেশীয় অস্ত্র উদ্ধার দেখিয়েছে সেগুলো আসলে মাছ ধরার সরঞ্জাম। যেমন, বরফ ভাঙার যন্ত্র, জালের রশি এবং রান্নার কাজে ব্যবহৃত ছুরি। এগুলো চুরি বা  ডাকাতির অস্ত্র নয়। আটককৃত জেলেরা সবাই বড়ঘোপের অমজাখালী ও কৈয়ারবিল এলাকার স্থায়ী বাসিন্দা। তাদের পরিবারের সদস্যরা আরো  নিশ্চিত করেছেন যে, তারা কেউই কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নন। 

মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আরো বলেন, "আমাদের জেলেরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা করা সম্পূর্ণ অন্যায়। তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং এই মামলা প্রত্যাহার করা হোক।"

এই ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াপ্রু মারমা আটক হওয়া ১৭ জেলের মুক্তির জন্য সরকারের সংশ্লিষ্ট মহলে জানাবেন বলে জেলেদের স্বজনদের আশ্বাস প্রদান করেন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক