ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরীতে যাত্রী বেশে চালককে হত্যা করে অটো ছিনতাই


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ১:৫৭

কুড়িগ্রামের নাগেশ্বরীতে যাত্রী বেশে অটো (মিশু) চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার নেওয়াশী ইউনিয়নের এগারো মাথা বাজারের দক্ষিনে হিড়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী হিড়ার ভিটার এগারো মাথা নেওয়াশী রোডের পুবে ভইসের দোলায় কৃষি কাজ করতে গিয়ে ১মার্চ সকালে একটি অজ্ঞাত লাশ দেখতে পায় । পরবর্তিতে স্থানীয়রা নাগেশ্বরী থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ প্রশাসন লাশটি উদ্ধার করে থানায় নিতে আসে। এ ব্যপারে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অটো চালক বেলাল হোসেন পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের খোচাবাড়ি আবাসন এলাকার নুরনবীর ছেলে। নিহতের মামা ফরিদুল ইসলাম জানায় গতকাল সে অটো নিয়ে বাহির হয়েছে এর পরে আর তার খবর পাইনি। আজ তার লাশ পাওয়া গেল। ধারনা করা হচ্ছে ছিনতাইকারীরা যাত্রীবেশে অটো ভারা নিয়ে নির্জন এলাকায় এনে তাকে হত্যা করে অটোটি ছিনতাই করেছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার