ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

লোহাগড়ায় প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ২:৩

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একাধিক ব্যক্তি প্রতারণার শিকার হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আজিম মোল্যা, জুলহাস মোল্যা ও মোসাঃ জেসমিন বেগম স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস অর্জন করে বিভিন্ন অজুহাতে ১৫ লাখ টাকা গ্রহণ করেন এবং পরে তা ফেরত না দিয়ে গোপনে পালিয়ে যান।

ভুক্তভোগীদের অভিযোগ, আজিম মোল্যা ছেলের চাকরির প্রয়োজনে টাকা ধার চান এবং জমি বন্ধক রাখার প্রস্তাব দেন। সরল বিশ্বাসে প্রতিবেশীরা বিভিন্ন অঙ্কের টাকা প্রদান করেন। কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিয়ে অভিযুক্তরা নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, প্রায় ১৫ দিন আগে অভিযুক্তরা রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। এতে ভুক্তভোগীরা দারুণ বিপাকে পড়েছেন এবং তাদের কষ্টার্জিত অর্থ উদ্ধারের জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগকারীদের মধ্যে রয়েছেন মো. ইনামুল খান (২ লাখ), ফরিদা পারভীন (৩ লাখ), মোসাঃ তাসলিমা বেগম, মো. আশরাফ শেখ (২.৫০ লাখ), বিলকিস বেগম (২.৫০ লাখ) ও মো. শাহাদৎ হোসেন মোল্যা (৩ লাখ) সহ আরও কয়েকজন।

স্থানীয় ইউপি সদস্য মুন্সি বদরুজ্জামান বলেন, বিবাদীরা দীর্ঘদিন ধরে নানা কৌশলে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। আমরা সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু তারা টাকা ফেরত দেয়নি। এখন তারা পলাতক থাকায় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।মহিলা মেম্বার মারুফা বেগম বলেন, এই প্রতারণার ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ। অনেক দরিদ্র পরিবার তাদের জমানো টাকা দিয়েছে, যা এখন ফেরত পাওয়ার আশা ক্ষীণ হয়ে গেছে। প্রশাসনের দ্রুত ব্যবস্থা আমরা চাই। 

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.আশিকুর রহমান জানিয়েছেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

নোয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে বাধা, হামলায় আহত ৪