ঠাকুরগাঁওয়ে “জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”র ফাইনাল
ঠাকুরগাঁওয়ে চমৎকার আয়োজনের মধ্য দিয়ে “জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।শুক্রবার বিকেলে সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। ফাইনাল খেলায় টাইব্রেকারে ৪-২ গোলে জয়লাভ করে দিনাজপুর জেলা বিএনপি টিম।
ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সৈয়দ মমিনুল হক বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির (রংপুর বিভাগ) এর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, গেষ্ট অব অনার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল, বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির (রংপুর বিভাগ) এর সহ-সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল খালেক, মো: আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল লীগ পরিচালনা কমিটির সদস্য ও ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
এ সময় জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, হাজারও দর্শক-সমর্থক ও অংশগ্রহণকারী টিমের কর্মকর্তা ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এর আগে আগত প্রধান অতিথি, গেষ্ট অব অনারসহ অন্যান্য অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পরিচালনা কমিটির সদস্যগণ।
ফাইনালে তুমুল প্রতিদ্বন্দিতাপুর্ন ম্যাচে “দিনাজপুর জেলা বিএনপি” দল টাইব্রেকারে ৪-২ গোলে ”রংপুর মহানগর বিএনপি” দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ছিল।উল্লেখ্য, টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮টি টিম অংশগ্রহণ করে।
এমএসএম / এমএসএম
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ
নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন
পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
জুড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পেলেন শাহীন মিয়া
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনকে কারাদণ্ড
কুড়িগ্রামে অজগর সাপ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
পাঁচ জেলা নিয়ে বগুড়া বিভাগ গঠনের উদ্যোগ, মিলেছে জনপ্রতিনিধিদের সর্বসম্মত সমর্থন
উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং’অনুষ্ঠিত