ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে মাহে রমজানকে স্বাগত জানিয়ে সন্দ্বীপ উপজেলা জামায়াতের মিছিল


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ৩:২৪

মাহে রমজান উপলক্ষে রমজানকে স্বাগত জানিয়ে  ও রমজানের পবিত্রতা রক্ষায়  সন্দ্বীপ উপজেলা জামায়াতের মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১ মার্চ ‎শনিবার সকালে সন্দ্বীপের এনাম নাহার মোড় থেকে উক্ত মিছিল শুরু করে উপজেলা কমপ্লেক্স গেইটে এসে শেষ হয়।মিছিল শেষে সন্দ্বীপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দীন শিকদার। সভা সঞ্চালনা করেন জামায়াতে ইসলাম সন্দ্বীপ থানার সেক্রেটারী ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবু তাহের।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দীপ উপজেলা শ্রমিক কল্লান ফেডারেশন এর সভাপতি শাহাদাত হোসেন এবং সাবেক উপজেলা আমির সিরাজুল মাওলা,সন্দ্বীপ হাজী এবি কলেজ ছাত্র শিবির এর সাবেক সভাপতি ইসমাঈল হোসেন মিলু  সহ কয়েকশ নেতা কর্মী ও সমর্থকরা। 

‎সভায় বক্তারা বলেন এই সরকারকে আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখতে এখনি কার্যকর উদ্যোগ নিতে হবে।রমজান মাসে মা‌হে রমজা‌নের প‌বিত্রতা রক্ষা‌র্থে সিন্ডিকেট না ক‌রে দ্রব‌্যমূল‌্য ক্রয়ক্ষমতার ম‌ধ্যে রাখ‌তে হবে এবং নিরবিচ্ছিন্ন বিদ‌্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে,সকল খাবারের হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে।এছাড়াও রমজানের শিক্ষায় আমাদের দেশ ও নিজেকে পরিচালনা করতে হবে। এই পবিত্র রমজানের বদরের যুদ্ধের অনুপ্রেরণায় দ্বীন কায়েমের আমাদের শপথ নিতে হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ