ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে যুগান্তরের রজতজয়ন্তী পালিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ৩:২৬

আলোচনা সভা,  সম্মাননা ক্রেস্ট প্রদান ও কেক কাটার মধ্য দিয়ে কুড়িগ্রামে  যুগান্তরের রজতজয়ন্তী পালিত হয়েছে।  শনিবার সকালে কুড়িগ্রাম  প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী ও সুধীজন উপস্থিত ছিলেন। যুগান্তর স্বজন সমাবেশের কুড়িগ্রাম সভাপতি ডা. এসএম আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও  কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান যুগান্তরের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি  অ্যাডভোকেট আহসান হাবীব নীলু।

 অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মীর্জা মো: নাসির উদ্দীন, কুড়িগ্রাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ( টিটিসি) এর অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা  মোঃ নুর বখত, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পাবলিক প্রসিকিউটর ( পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ, বিশেষ পাবলিক প্রসিকিউটর ( নারী ও শিশু)  অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, শ্রী রামকৃষ্ণ মিশন কুড়িগ্রাম এর সাধারণ সম্পাদক উদয় শংকর চক্রবর্তী, কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্কাউট ব্যক্তিত্ব সামিউল হক নান্টু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সফি খান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, টেলিভিশন সাংবাদিক ফোরামের আহবায়ক সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী প্রমুখ।
 
কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় কর্মরত যুগান্তর  প্রতিনিধিগণকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগান্তর গণমানুষের কথা বলে। সকল ধরণের সংবাদ পরিবেশন করে ব্যতিক্রমধর্মী সংবাদপত্র হিসাবে নিজস্ব স্থান তৈরি করেছে। সকল আন্দোলন সংগ্রামকে তুলে ধরে সকল শ্রেণির  মানুষের হৃদয় দখল করতে সক্ষম হয়েছে। তারা যুগান্তরের উত্তরোত্তর সম্মৃদ্ধি ও সফলতা কামনা করেন।
আলোচনা শেষে  উপস্থিত অতিথিদের নিয়ে একটি  কেক কাটা হয়। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ

নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন

পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

জুড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পেলেন শাহীন মিয়া

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার