ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ৪:০

সারাদেশে মাদক, ধর্ষণ, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ মার্চ) সকাল ১১টায় বৈষম্যবিরোধী ছাত্রদের  আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে সীতাকুণ্ড পৌরসদর বাজার প্রদক্ষিণ করে সীতাকুণ্ড মডেল থানার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্র প্রতিনিধিরা বলেন, আমাদের বিক্ষোভ মিছিলটি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও ধর্ষকদের বিরুদ্ধে। বাংলাদেশে এ কয়দিন ধরে যা এসব ঘটনা বেড়েই চলছে । দেশে অনেক সন্ত্রাসী আছে অদৃশ্য কারণে প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছে না। আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। ধর্ষণ পরর্বতী খুনেরও শিকার হচ্ছেন। প্রশাসন চুপ রয়েছে প্রশাসনের এই কর্মকাণ্ডগুলোর বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ মিছিল। প্রশাসন তুমি কার? ধর্ষক না ধর্ষিতার? আমার বোনেরা রাতের বেলা বাহিরে বের হতে পারে না। বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারে না। স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাইভেটে যেতে পারে না তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল। হয় ধর্ষকদের বিরুদ্ধে বাংলাদেশে মৃত্যুদণ্ডের মত আইন করতে হবে। যদি এ রকম আইন করতে না পারেন তাহলে আমাদের ছাত্র সমাজের কাছে ছেড়ে দেন আমরা ছাত্র সমাজ দেখে নিবো।

এসময় উপস্থিত ছিলেন, নাফিজ হাসান, আসাদুজ্জামান আসাদ, আব্দুল্লাহ আল ইমরান, মোঃ নয়ন, মোঃ ইমরান, ইয়াছিন তানিম, শাহিদা জান্নাত, নাজিবুর রহমান, জান্নাতুন তাইফাসহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষক মণ্ডলী।সমাবেশ শেষে তারা ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জন্য নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

মাদ্রাসা বিরোধে যশোরে এমপি গোলাম রসুলের বাসভবন ঘেরাও

পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রথমবার ডিজিটাল ক্ল্যাডফাই অ্যাপের মাধ্যমে ঋণ বিতরণ

পত্নীতলায় ঘুকসির বিল অপরূপ জলাভূমি পর্যটনের অপার সম্ভাবনা

সাংবাদিক সুরুজ'কে কারাগারে পাঠানোয় সাংবাদিক মহলে উদ্বেগ

হাতিয়ায় জেন্ডারভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

পাহাড়ে মানবাধিকার পরিস্থিতি নিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

সাবেক পরিবেশ মন্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগে দুদকের অনুসন্ধান

পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে পরিকল্পনা সভা

মনপুরায় ঠিকাদারের গাফিলতিতে এক মাসেই ধসে পড়ল এইচবিবি সড়ক

চুয়েটের উপাচার্য হলেন পটিয়ার সন্তান ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম