চট্টগ্রামে কোরআন'র হাফেজদের সংবর্ধনা ও ইফতার সামগ্রী বিতরণ
চট্টগ্রামের সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারেও পবিত্র কুরআনে হাফেজদের সংবর্ধনা,ইফতার সামগ্রী বিতরণ ২০২৫ ও পবিত্র রমজান মাসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা মার্চ) বিকালে নগরীর চান্দগাঁও থানাধীন, ৪ নং ওয়ার্ড সিএন্ডবি টেক বাজার এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সম্মূখে এ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব মো; এরশাদ উল্লাহ্। ফুটন্ত কিশোর সংঘের কেন্দ্রীয় সভাপতি মো; সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো; নুরুল হুদা আরিফের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব এল্যায়েন্স ইন্টারন্যাশনাল, চট্টগ্রামের ডিস্ট্রিক গর্ভনর এস এম আজিজ, সংবর্ধিত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজ এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও হেড অব নিউজ এবং আবাসিক সম্পাদক দি বাংলাদেশ টুডে এস এম আকাশ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের আইনজীবী, সাফা মোতালেব উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি এডভোকেট রেজাউল করিম রনি, চট্টগ্রাম জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর অ্যাডিশনাল পিপি এডভোকেট সাইফুল আবেদীন, এয়ার স্পেস ট্রাভেল এজেন্সির চেয়ারম্যান এ কে এম জিয়া উদ্দিন।বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মোঃ কামরুল পাশা ভূঁইয়া,রাজনীতিবিদ নুরুল আলম নুরু, বেসরকারী কারাপরিদর্শক জাফর আলম।
আলোচনায় বক্তারা বলেন,পবিত্র কোরআনের হাফেজদের সম্মাননা অনুষ্ঠান ধর্মীয় আয়োজনের অংশ। এমনই মহতী উদ্যোগ সমাজের জন্য কল্যাণকর ও আদর্শবান নাগরিক গঠনে সহায়ক পন্থা বলে মন্তব্য করেন আলোচকেরা। ফুটন্ত কিশোর সংঘের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ফাহিম,অর্থ সম্পাদক আনাস, সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক ইমন,সহ দপ্তর সম্পাদক আসিফ,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আইয়ুব,কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক লিংকন,আজাদ হোসেন, রবিউল,ইফতেখার মুন্না,ছোটন মহাজন, জিল্লুর রহমান,ইসফারুল হাসান তাসিন,সদস্য রিমন,কামরুল হাসান সোহান সিয়াম সিহাব, ইলহাম তাসমি মিনহাজ ইরফাত রাব্বি প্রমুখ।
এমএসএম / এমএসএম
মাদারীপুর পৌরসভায় ৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা
ফিলিং স্টেশনে চাকরিজীবী-শিক্ষক ও সাংবাদিকদের অগ্রাধিকারের নির্দেশ
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে আরও দুজন
মুকসুদপুর উপজেলা ত্রুীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন
শ্রীমঙ্গলে ইউএনও বদল, নতুন দায়িত্বে জিয়াউর রহমান
গজারিয়ায় জবাইকৃত ১৩ ঘোড়া উদ্ধার
মেহেরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
পাঁচবিবিতে আলু চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান
পাঁচবিবিতে রেললাইনের ধারে পড়েছিলো যুবকের লাশ
নেত্রকোণার কেন্দুয়ায় ভাতিজার ঢিলে চাচা নিহতের অভিযোগ
ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে হাইমচর নদী রক্ষা বাঁধ
ভূরুঙ্গামারীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত