পলাশে অভিবাসীদের নিয়ে অবহিতকরণ কর্মশালা
নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের বিষয়ে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) আয়োজনে উপজেলা পর্যায়ের সিমস প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- ওকাপ প্রকল্পের সমন্বয়কারী এ এ মামুন নাসিম, নরসিংদী এরিয়ার প্রকল্প ব্যবস্থাপক (মাইগ্রেশন) মো. বাবুল আহমেদ, প্রকল্প ব্যবস্থাপক (অ্যাকসেস টু জাস্টিস) নাজনিন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মল হক মন্টুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অভিবাসী পরিবারের সদস্যগণ।
এ সময় প্রকল্প সমন্বয়কারী এ এ মামুন নাসিম জানান, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) অভিবাসনে উৎসাহী নারী-পুরুষগণ শ্রম অভিবাসনের সর্বোচ্চ নিশ্চয়তা ও ঝুঁকি সম্পর্কে অবগত হয়ে অভিবাসনের সিদ্ধান্ত গ্রহণ, অভিবাসনকে নিরাপদ করতে সরকারি এবং বেসরকারি সেবা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় নতুন বা উন্নত পরিসেবা সরবরাহ এবং রেমিট্যান্সের সঠিক ও সুচিন্তিত বিনিয়োগের মাধ্যমে অভিবাসী ও তার পরিবারের সদস্যগণ বাহ্যিক ঝুঁকিসমূহ হ্রাস করতে সমর্থ হওয়ার জন্য কাজ করে।
এমএসএম / জামান
সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব
মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত
৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা
বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন
গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক
লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা
দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা