চাঁদাবাজির অভিযোগে অভয়নগরে প্রধান শিক্ষককে শো-কজ
যশোরের অভযনগরে ধোপাদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠাকুর দাসকে চাঁদা বাজির অভিযোগে শো-কজ করা হয়েছে। গত বুধবার (২৬ ফ্রেব্রুয়ারী) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক তাকে এই শো-কজ করা হয়।
জানা যায়, গত সোমবার (২৪ ফেব্রুয়ারী) ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় ও ধোপাদী উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সরকারী বরাদ্দ থাকলেও তা বাদ দিয়ে ওই এলাকাবাসির কাছ থেকে ব্যাপক হারে টাকা তোলা হয়। যাকে কেন্দ্র করে এলাকায় বেশ বিরূপ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এব্যাপারে প্রধান শিক্ষক ঠাকুর দাস জানান, ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা ব্যবসা করে ও মাছের ঘেরের ব্যবসা করে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। সেই অর্থ সংগ্রহের খবর কেউ হয়তোবা মাধ্যমিক শিক্ষা অফিসে জানিয়েছে। যে কারণে আমাকে শো-কজ করে আগামী ০৩ মার্চের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এব্যাপারে অভয়নগর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান, গত সোমবার (২৪ ফেব্রুয়ারী) ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে সামনে রেখে সরকারী নির্দেশনাকে উপেক্ষা করে অনৈতিকভাবে এলাকাবাসির কাছ থেকে ব্যাপক হারে টাকা তোলা হয়। যাকে কেন্দ্র করে এলাকায় বেশ বিরূপ চাঞ্চল্যের সৃষ্টি হয়। যে কারণে ওই প্রধান শিক্ষককে শো-কজ করা হয়।
অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী জানান, বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট খোজ নিলে জানতে পারবেন। তবে কেউ যদি কোন চাঁদাবাজি কিংবা অনৈতিকতার সাথে সম্পৃক্ত হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
Link Copied