নাসিরনগরের গুটমা আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর ভস্মীভূত
অগ্নিকাণ্ডে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুতটা গুচ্ছগ্রামে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর ভস্মীভূত হয়েছে। আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে অগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে কিছুক্ষণের মধ্যে গুটমা আশ্রয়ণ প্রকল্পের ১০টি পরিবারের ১০টি ঘর, নগদ টাকা, ধান, চাল, ঘরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান খান শাওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায়, থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জিতু মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, দপ্তর সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিগণ।
ঘটনার সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম বিদেশ থেকে খোঁজখবর নেন। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা হিসেবে ৩০ কেজি চাল, এক হাজার টাকা ও ৩০টি পরিবারকে পুনর্বাসনের জন্য টিনসহ নগদ টাকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন