ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বিদেশে জিম্মি সন্তান, ফিরে পেতে থানায় মায়ের অভিযোগ


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২-৩-২০২৫ বিকাল ৫:৭

ভালো বেতনের আশায় আমার ছেলেকে বিদেশ পাঠিয়েছি। ভাবছি ছেলের বেতনের টাকায় অসুস্থ্য স্বামীকে নিয়ে বাকি জীবন সুখে থাকব। সব স্বপ্ন শেষ। আমার ভাই ও তার শ্যালক আমার ছেলেকে বিদেশ নিয়ে নির্যাতন করতেছে। আমাদের সাথে কথাও বলতে দিচ্ছে না। ছেলেকে ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে সহযোগিতা ও দোষিদের বিচার দাবি করে রবিবার (২ মার্চ) বাউফল থানায় একটি লিখিত অভিযোগ করেন মালয়েশিয়ায় জিম্মি থাকা সাগরের মা বিউটি বেগম। জিম্মি সাগর পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের দিয়ারা কচুয়া গ্রামের ইদ্রিস ফরাজির ছেলে। 
জানা যায়, ৫ লাখ টাকা চুক্তিতে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে মো. সাগর নামে এক যুবককে মালয়েশিয়া নিয়ে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। দেড় বছর আগে দাশপাড়া গ্রামের বশার হাওলাদারের ছেলে প্রবাসি মো. আমিন হাওলাদার তাকে (সাগর) মালয়েশিয়া নিয়ে যান। তারপর থেকে  সাগরের ওপর নির্যাতন শুরু করা হয়।
সাগর মা বিউটি বেগম অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই সোহরাব প্যাদা তার শ্যালক আমিন হাওলাদার দীর্ঘদিন ধরে মালয়েশিয়া থাকেন। সে মালয়েশিয়ায় অনেক লোক নিয়েছেন। আমার ছেলেকেও ভালো বেতনে মালয়েশিয়ায় চাকরির প্রলোভন দেখায় আমার ভাই সোহরাব। বিনিময় তার শ্যালককে দিতে হবে ৫ লাখ টাকা। ধার দেনা করে টাকা জোগাড় করি। ভাইর শ্যালক আমিন দেড় বছর আগে  আমার ছেলেকে মালয়েশিয়া নিয়ে যান। বিদেশ নিয়ে ভালো চাকরি না দিয়ে উল্টো আমার ছেলে জিম্মি করে নির্যাতন শুরু করে আমিন। ছেলের মুক্তির জন্য সাড়ে তিন লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ছেলের সাথে আমাদের কোনো যোগাযোগ করতে দিচ্ছেন না। কয়েকদিন আগে আমাকে ফোন দিয়ে ছেলেকে মারধর করেন। ছেলের কান্নায় আমার বুকটা ফেটে গেছে। আর এসব কিছুর সাথে আমার ভাই সোহরাব জড়িত। সোহরাবের বুদ্ধি পরামর্শে তার শ্যালক আমার ছেলেকে জিম্মি করে নির্যাতন করতেছেন।  
জিম্মি সাগরের মামা মো. ইউসুফ বলেন,  দালাল আমিন প্রথম বার ২০২৩ সালে অবৈধভাবে মালয়েশিয়া নেওয়ার সময় বিদেশ থাইল্যান্ডে আটক হন আমার ভাগিনা সাগর। এক মাস ১৭দিন কারাভোগ করার পর তাকে মুক্তি দিয়ে দেশে পাঠিয়ে দেন থাইল্যান্ড সরকার। পরে বৈধ ভিসায় তাকে মালয়েশিয়া নেন। মালয়েশিয়া নিয়ে আমার ভাগিনাকে নির্যাতন করে মুক্তিপণ চায় আমিন।  
অভিযোগের বিষয়ে জানতে আমিন হাওলাদারের হোয়াটসঅ্যাপে একাধিক বার ফোন করা হলেও তিনি কল রিসিভি করেনি। 
সোহরাব প্যাদা বলেন, আমার শ্যালকের মাধ্যমে বিদেশে পাঠিয়েছি। বিদেশ পাঠাতে আমার অনেক টাকা খরচ হয়েছে। সেই টাকা এখনো পরিশোধ করেনি। আর নির্যাতনের বিষয়ে কিছু জানি না।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা