ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

হাটহাজারীতে ঘরে ঢুকে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেল দুর্বৃত্তরা


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২-৩-২০২৫ বিকাল ৫:১১

হাটহাজারীতে দুর্বৃত্তরা বাড়ীর গেইটের তালা ভেঙ্গে কৌশলে জোর পূর্বক ঘরে ঢুকে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিস পত্র নিয়ে যাওয়র ঘটনা ঘটেছে। 

শনিবার (০১ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হেলাল চৌধুরী পাড়ার সাদেক ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটি চুরির মামলা এন্ট্রি করা হয়েছে। 

সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকার পাইপের গোড়া নামক স্থানের সাদেকুল ইসলামের বাড়িতে ঘটনারদিন রাত ২ টার দিকে গেইটের বাইরে দুর্বৃত্তদের উপস্থিতি বুঝতে পারেন। পরে গেইটের তালা ভাঙ্গার শব্দ শুনে বাইরে বের হতে দরজা খুলতেই দুর্বৃত্তরা তাকে মারধর করে ঘরে ঢুকে বাড়ির অন্যান্য সদস্যরা জিম্মি করে ফেলে। এসময়  পরিবারের নারী সদস্যদের কাছ থেকে দুই জোড়া কানের দুল ও একটি গলার নেকলেস, ভিকটিম সাদেকুল ইসলামের মানিব্যাগে থাকা নগদ চার হাজার টাকা ও তিনটি স্মার্টফোন নিয়ে নেয়। এসময় তারা ঘরে থাকা স্টীল আলমিরা ভাংচুর করে কাপড়চোপড় তছনছ করে। এলাকাবাসী ঘটনা টের পেয়ে পাশের মসজিদের মাইকে ঘোষণা দিলে দ্রুত দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

ঘরের কর্তা সাদেকুল ইসলাম জানান, আমি দরজা খুলতেই পাঁচ থেকে ছয়জন  মুখে গামছা বাঁধা হাতে লম্বা ছুরি, হ্যামার, খুনতি, অস্ত্র নিয়ে আমার গলায় ছুরি ধরে জিম্মি করে ফেলে। পরে তারা দ্বিতীয় তলায় উঠে আমার ছেলেকে গলায় ছুরি ধরে মারধর করে হাত, মুখ বেঁধে ঘরের আলমারী ভেঙে স্বর্ণালংকার, টাকা এবং মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে সকালের দিকে  হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন জানান, এ ঘটনায় থানায়  ঘরের কর্তা সাদেকুল ইসলাম ৬ জনকে অজ্ঞাতনাম আসাসী করে একটি চুরির মামলা করেছেন। অপরাধীদের আইনের আওতায় আনতে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ