মিরসরাইয়ে মহামায়া ইকো পার্ক ইজারাদার কর্তৃপক্ষের মারধরের শিকার পর্যটক
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মহামায়া লেক। প্রতিদিন হাজার হাজার পর্যটক ঘুরতে আসে মহামায়া ইকো পার্কে। প্রতিনিয়ত পর্যটকদের নানাভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে ইজারাদার কর্তৃপক্ষের সাথে। চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এরাদুল হক ভুট্টোর ইজারাকৃত এই পার্কে বর্তমানে দেখভালের দায়িত্বে আছে শরীফ। পটপরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ নেতা পলাতক রয়েছেন। তার অবর্তমানে শরীফ নামে এই ব্যক্তি মহামায়ার দায়িত্বে রয়েছেন।
ইজারা শর্তে স্পষ্ট উল্লেখ থাকা সত্ত্বেও পর্যটকদের থেকে বাড়তি টাকা আদায় করছে ইজারাদার কর্তৃপক্ষ। এই নিয়ে প্রতিবাদ করলে পর্যটকদের উপর চড়াও হয় ইজারা কর্তৃপক্ষ।
গত শনিবার (১ মার্চ) বিকেলে এফআইকে প্রোপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জিয়া উদ্দিন এর পরিবার ঘুরতে যান মহামায়া ইকো পার্কে। সিএনজি যোগে যাওয়ার পর গেইটে দাঁড়ালে পার্কিং চার্জ চায় ১০০ টাকা। কিন্তু তাদের পার্কিং রশিদে লেখা আছে ৫০ টাকা যদিও সিএনজি পার্কিং করা হয়নি। শুধুমাত্র গেইট পর্যন্ত যাওয়ায় পার্কিং ফি দাবি করে তারা। ৫০ টাকার রশিদ দিয়ে ১০০ টাকা চাওয়ায় পর্যটকদের সাথে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে ইজারাদার কর্তৃপক্ষের ১০-১৫ জন এসে পর্যটকদের মারধর করে রক্তাক্ত করে। এসময় এসএসসি পরীক্ষার্থী তানভীর হোসেন (১৮) ও কলেজ শিক্ষার্থী আনোয়ার হোসেন (২২) কে রড দিয়ে পিটিয়ে আহত করে তারা।
ইজারাদার কর্তৃপক্ষের শরীফ জানান, ইকো পার্কে এমন ছোটখাটো সমস্যা হবে। তবে আমি যতটুকু জানি এগুলো বহিরাগতদের সাথে হয়েছে। এসকল সমস্যার সমাধান আমরা বসে সমাধান করতে পারব।বনবিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা আল আমিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি তবে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মহামায়া ইকো পার্কে পর্যটকদের মারধরের অভিযোগ পেয়েছি। শীঘ্রই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার