সিংগাইরে পতিত আওয়ামী দুষ্কৃতিকারী লাবু‘র বিরুদ্ধে লুটপাট ও দখল বাণিজ্যের অভিযোগ
মানিকগঞ্জের সিংগাইরে বিএনপির নাম ব্যবহার করে লুটপাট ও দখল বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে পতিত আওয়ামী দু:শাসনামলের এক ভয়ানক দুষ্কৃতকারী লাবু (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। লাবু সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামের মৃত মুনামুন্সির ছেলে। নিজের কব্জায় স্থানীয় বেকার বখাটেদের রেখে এলাকায় আধিপত্যবাদের খেলায় মেতে ওঠেছে। নদীর বালু লুট, সরকারি খাসজমির মাটি বিক্রি ও ভেজাল জমি কিনে বিক্রি করে কয়েক বছরের মধ্যে আঙ্গুলফুলে কলাগাছ হয়ে গেছে এই লাবু সরকার এমনটাই জানান ভুক্তোভুগী পরিবার ও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা।
গতকাল (২ মার্চ) রোববার মানিকগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন একই এলাকা দক্ষিণ ধল্লা গ্রামের মৃত নহেজউদ্দিনের মেয়ে লালবানু (৬৫) নামের এক বৃদ্ধা।
জানা গেছে, পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক হয়ে সেখানে প্রায় ৫-৬ বছর যাবৎ বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন বিধবা লালবানু। গত ০৫ আগষ্টের পরবর্তী সময়ে স্থানীয় আ: মালেক ও তার ছেলে রাজুসহ কয়েকজন মিলে বিধবার বাড়িঘর জবর দখলের চেষ্টা করে। পরে লালবানু আদালতে ১০৭ ও ১১৭ ধারায় ১০৪৪ নম্বর একটি পিটিশন মামলা দায়ের করেন। সেখানে বিবাদীরা সকলে মুচলেকা বন্ডে সই করে বাড়িতে আসা মাত্র বিধবাকে মারধর করতে উদ্যত হয়। পরে তাকে পরিকল্পনা করে ভয় দেখিয়ে গ্রামছাড়া করা হয়। বাড়িতে থাকা দামি স্বর্ণের গহণা, দামী আসবাবপত্র ইত্যাদি প্রায় ৩-৪ লাখ টাকার জিনিসপত্র লুটপাট করে লাবু বাহিনী। এ খবর শুনে বিধবা তার বাড়ির গেইটে তালা দিয়ে আসেন এই সান্তনায় যে, লুটে নেয়ার পর যা আছে তা তো থাকবে। পরে সে তালার ওপর অন্য তালা ঝুলিয়ে দেয় লাবু। নিজ বাড়িতে এখন চাইলেও ঢুকতে পারছেনা বিধবা। লাবু বাহিনীর ভয়ে বিধবা নারী নিজ বাড়িতে না ওঠতে পেরে আশ্রয় নিয়ে থাকছে নাতিন জামাই বাড়িতে। এ বিষয় নিয়ে থানা পুলিশকে অবগত করলেও তারা কোন ব্যবস্থা নেয়নি অভিযোগ দিলেও। বরং টাকা খেয়ে উল্টো লাবু বাহিনীর পক্ষ নিয়েছে এএসআই মনির এমনটাই অভিযোগ বিধবা নারীর। লাবু‘র সাথে যোগাযোগ না করতে পারাতে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু