ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ১ জনের মৃত্যু


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ৩-৩-২০২৫ দুপুর ৪:২৭
জামালপুরে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত, আরো ৩ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
রোববার  (২ মার্চ )সকাল ৮টার দিকে ময়মনসিংহ থেকে জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাসের সাথে বিপরীতদিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমূখি সংঘর্ষ হয়। জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার জয়রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।  
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। পাশাপাশি বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়।পরে বাস শ্রমিকরা সড়ক অবরোধ করলে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামালপুর সদর থানার ওসি ফয়সল মোহাম্মদ আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান