সন্দ্বীপ উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সাথে জেলা কমিটিির মতবিনিময়
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক বিষয়ে মতবিনিময় করেন সংগঠনের জেলা কমিটিির সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন মুহুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে ও ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক চন্দন কুমার মজুমদার।
৩ মার্চ সোমবার দূপুরে এনাম নাহার মোড় সংলগ্ন সন্দ্বীপ উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সন্দ্বীপ উপজেলা কমিটির সভাপতি মাষ্টার মাধব চন্দ্র দাশ,জন্মাষ্টমী পরিষদের সাধারন সম্পাদক মাষ্টার বিধান চন্দ্র দাস,জগন্নাথ দেবালয় আখড়া মন্দিরের সাধারন সম্পাদক মুকুল মজুমদার, পূজা উদযাপন পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন, সহ-কোষাধ্যক্ষ শৈবাল দে মনা,মাষ্টার ননী গোপাল দাস মানু,লিটন মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ বলেন অনেক আগেই সন্দ্বীপ উপজেলা কমিটি মেয়াদোর্ত্তীর্ন হয়ে গেছে। তাই সাংগঠনিক সিস্টেমে নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে ঢেলে সাঁজাতে হবে। কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দ্দেশনা মোতাবেক এই রমজান মাসের ভেতর কমিটি গঠন করতে না পারলে কমিটি ভেঙ্গে দিয়ে জেলা কমিটি আহবায়ক কমিটি ঘোষনা দেবে। তাই অতি দ্রুত সকল ভেদাভেদ ভুলে গিয়ে সার্বজনীন গ্রহনযোগ্য একটি কমিটি উপহার দেওয়ার পরামর্শ দেন তারা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান