চট্টগ্রামে বায়েজিদে এলাকায় অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার
সাইফুদ্দিন রমিজ,চট্টগ্রাম ব্যুরো:চট্টগ্রাম নগরীর বায়েজিদে দুইটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড পিস্তলের গুলি,দুইটি পিস্তলের ম্যাগাজিনসহ শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগীসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি হাসুয়া,একটি ছুরি, দুইটি কেচি, পাঁচটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক,১১০ পিস ইয়াবা ও একটি একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মোহাম্মদ মিল্লাত (২৪), মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম (২০), মো. রুবেল (২৬)।রবিবার (২ মার্চ) বিকাল সাড়ে ৪টায় ওয়াজেদিয়া এলাকাস্থ ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। তিনি জানান, বায়েজিদ এলাকার ওয়াজেদিয়া এলাকাস্থ ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে পরিত্যক্ত ভবনের শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাতসহ কয়েকজন ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৪টায় অভিযান চালিয়ে ৩ দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড পিস্তলের গুলি, দুইটি পিস্তলের ম্যাগাজিন, একটি হাসুয়া, একটি ছুরি, দুইটি কেচি, পাঁচটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক, ১১০ পিস ইয়াবা ও একটি একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সাথে আসামিদের আধিপত্য বিস্তারের দ্বন্ধ রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পৃথক পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত