শ্রীমঙ্গলে পিকআপ উল্টে প্রাণ গেল দুই শ্রমিকের
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রমিক বহনকারী পিকআপ উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৮ জন আহত হয়েছেন। এরমধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৩ মার্চ ) সকাল দশটায় উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চা-বাগানের শ্রমিক সন্তান বিশাল দাস(১৮) এবং হৃদয় রবিদাস (২৯)তাদের বাড়ি আমরাইল ছড়া চা বাগানে।সাতগাঁও ইউপি সদস্য বিকাশ দত্ত জানান,সোমবার সকালে আমরাইল চা বাগানে থেকে ইট ভাটায় কাজ করতে প্রতিদিন ৩০/৪০ জন চা শ্রমিক কাজ করতে যায়। আজ সকালে শ্রমিকদের বহনকারী পিকআপটি সাতগাঁও চা ফ্যাক্টরি সংলগ্ন ভাঙ্গা নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই সময় শ্রমিক আহত হয় এবং দুইজন মারা যায়। পরে তাদের হাসপাতালে নেয়া হয়।
আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, মেডিকেল অফিসার ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, দুর্ঘটনার পর ২০ জন চা-শ্রমিক হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৮ জনের অবস্থার অবনতি ঘটলে, তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গল থেকে আসা ৮ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে, চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যান। বর্তমানে ৬ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য সব দিক থেকে অনুসন্ধান করা হচ্ছে। আর পিকাপ গাড়িটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
এমএসএম / এমএসএম
বুধবার কুড়িগ্রাম আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত
ভূঞাপুরে কুরআনের পাখিদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ
নেছারাবাদে দাড়িপাল্লার পক্ষে জনসভা, ‘দেশ সংস্কারে হ্যাঁ ভোট’ চাইলেন শামীম সাঈদী
কাপাসিয়ায় বিএনপি প্রার্থীকে এনপিপি প্রার্থীর পূর্ণ সমর্থন
অবশেষে রেলগেটের উচু-নিচু সড়কটি মেরামত হলো কিছুটা স্বস্তির নিঃশ্বাস রাণীনগর বাসীর
শ্রমিক দলের উদ্যোগে শ্রীমঙ্গলে নির্বাচনী জনসভা
রাজস্থলীতে বন্যহাতির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদানের নগদচেক বিতরণ
মোহনগঞ্জে ধনু নদীর পাড় দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ
সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ
মুরাদনগরে নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা
কালকিনিতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল