শ্রীমঙ্গল মজুতদারের বিরুদ্ধে অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবং অবৈধ মজুতদারের বিরুদ্ধে অভিযানে নেমেছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন।
সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের মৌলভীবাজার রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে।
সেনাবাহিনীর ক্যাপ্টেন ফেরদৌস আলম নেতৃত্বে একটি টহল টিমসহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এর সমন্বয়ে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ দৈনিক সকালের সময়কে জানান, অভিযানে মেয়াদ উত্তীর্ণ দ্রব্যসামগ্রী, পণ্য ক্রয়ের যথাযথ ভাউচার প্রদর্শন করতে না পারা এবং মজুদকৃত দ্রব্য সামগ্রীর পরিমাণ সঠিক না থাকায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের মাতৃভান্ডারকে ২০ হাজার, আব্দুর শুকুর এন্ড ব্রাদার্সকে ১০ হাজার এবং কুসুম ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার ইউসুফ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
জাতীয় সমবায় পুরস্কার পেল ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি’
রায়গঞ্জে পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারীকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ
তারাগঞ্জে দায়সারা সমবায় দিবস, ক্ষোভ সমবায়ীদের
গাজীপুরে জাইকার উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন শুরু
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে অস্ত্রোপচার বুধবার, দোয়া কামনা
রাঙ্গুনিয়ার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও
কোম্পানীগঞ্জে শিক্ষকের নির্যাতনে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ
মুকসুদপুরে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঝটিকা মিছিল
উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়নে শাহজাহান আলীর প্রার্থিতা ঘোষণা
ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মাদকবিরোধী র্যালি
নেত্রকোণায় এমপি আনোয়ারুল হকের আশ্বাসে অটোরিকশা চালকদের ধর্মঘট স্থগিত
জকিগঞ্জে বিজিবির অভিযানে ৪২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ