ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

দিন রাত সেলাই মেশিনের খটখট শব্দ

চট্টগ্রামে খলিফাপট্টিতে ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে দর্জি শ্রমিকরা


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৪-৩-২০২৫ দুপুর ১:২৮

চট্টগ্রাম নগরীর খলিফা পট্টিতে ব্যস্ততার অন্ত নেই। দর্জিবাড়ির এসব কারখানায় নির্ঘুম রাত কাটছে এই পেশার সংশ্লিষ্টদের।নগরীর সিরাজদৌল্লা রোডের সাব এরিয়া বাজার সংলগ্ন খলিফাপট্টিতে বর্তমানে দিন রাত সেলাই মেশিনের খটখট শব্দের সাথে ব্যস্ত সময় পার করছেন তারা। সাধারণত রমজান শুরুর দুই সপ্তাহ আগে দর্জিদের ব্যস্ততা শুরু হয়। খলিফাপট্টির দর্জিরা শার্ট, প্যান্ট, থ্রিপিস, লেহেঙ্গা ও স্কার্ট তৈরি করে নগরী এবং এর বাইরের বিভিন্ন মার্কেটে পাইকারীতে বিক্রি করেন। এছাড়া অগ্রিম অর্ডার নিয়ে খলিফাপট্টির দর্জিরা কাজ করেন বলে জানা গেছে। 

সরেজমিনে খলিফাপট্টি ঘুরে দেখা গেছে, শ্রমিকদের কেউ কাপড় কাটছেন, কেউ সেলাই করছেন, কেউ আবার সেলাই করার কাপড়ে নানা ধরনের পুঁতি ও লেইচ সংযুক্ত করছেন।খলিফাপট্টির কারখানাগুলোতে সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার টাকা জামাও তৈরি হচ্ছে। দেশি ছাড়াও বিদেশি বিভিন্ন বাহারি ডিজাইনের থ্রিপিস, লেহেঙ্গা, স্কার্ট ও প্যান্ট তৈরি করে থাকেন খলিফাপট্টির ডিজাইন মাস্টাররা।

সালাউদ্দিন নামের একজন দর্জি দৈনিক সকালের সময় কে জানান, এই সময়ে অনেকে জামা অর্ডার করছেন। তাই তাই কাজের চাপও একটু বেশি।খলিফাপট্টির ব্যবসায়ীরা সারা বছর রমজানের ঈদের দিকে তাকিয়ে থাকেন। এখানে সারা বছর যত কাজ হয়, তার ৮০ শতাংশ কাজ হয় ঈদকেন্দ্রিক। 

নুরুল আমিন খোকন নামের এক ব্যবসায়ী দৈনিক সকালের সময় কে বলেন,দূরদূরান্ত থেকে পাইকারী ব্যবসায়ীরা পোশাক নিয়ে যাচ্ছেন। আমাদের দর্জিরা সারারা, গারারা, নায়রা ও লেহেঙ্গা তৈরিতে দিনরাত পরিশ্রম করছেন।খলিফাপট্টিতে পোশাকের চাহিদা এখন চট্টগ্রাম শহর ও বিভিন্ন উপজেলা ছাড়িয়ে বিভিন্ন জেলাতেও ছড়িয়ে পড়েছে। 

খলিফাপট্টি বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন দৈনিক সকালের সময়কে বলেন,খলিফাপট্টিতে এখন রাতদিন দর্জি শ্রমিকদের ব্যস্ততা চলছে,এখানে অগ্রিম অর্ডার নিয়েও কাজ করা হয়। আমাদের দর্জিরা সুলভ মূল্যে বাহারি ডিজাইনের জামা তৈরি করেন। বাজারে ভারতীয় পোশাকের আগ্রাসনের মধ্যে আমাদের প্রতিযোগিতা করে টিকতে হচ্ছে। 

উল্লেখ্য, খালিফা পট্টির দর্জিদের হাতে তৈরি করা এসব পোশাক পাইকারিতে কিনে নিয়ে চট্টগ্রাম ছাড়াও ফেনী এবং তিন পার্বত্য জেলার বিভিন্ন মার্কেটে বিক্রি হয়। খলিফা পট্টির ৩৫০টির বেশি দোকান ও কারখানায় সেলাইয়ের কাজে নিয়োজিত রয়েছে অন্তত ৫ থেকে ১৫ জন কারিগর।১৯৪৭ সালের 
পর আইয়ুব আলী নামের নোয়াখালীর বেগমগঞ্জের এক ফেরিওয়ালা নিজের গ্রামের কিছু লোকজন এনে খলিফাপট্টিতে কাপড় তৈরির কাজ শুরু করেন।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২