ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নিঁখোজ বাচ্চাটিকে বাবার হাতে তুলে দিলেন ওসি


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৪-৩-২০২৫ দুপুর ১:৩৫

৩ মার্চ( সোমবার) বিকাল সাড়ে তিনটার দিকে হাওড়ে খুঁজে পায় দুই বছরের শিশুকে পাঁচগাছিয়া গ্রামের কৃষক পান্ডব সরকার। বাচ্চার সাথে অন্য কোন লোকজন দেখতে না পেয়ে বাড়ীতে গিয়ে স্থানীয় ইউ,পি সদস্য বিশ্বনাথ সরকারকে অবগত করলে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর সংবাদটি ভাইরাল হয়ে যায়। 
স্থানীয় ইউ,পি সদস্য বিশ্বনাথ সরকারের পরামর্শক্রমে পান্ডব সরকার সঙ্গীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। 

জানা যায়,বাচ্চাটির বাড়ী চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামে পলাশ মিয়ার মেয়ে। পলাশের চাচাতো ভাই রাব্বিল মিয়া জানান, আমার ভাবী মানিসক ভারসাম্যহীন।গত শনিবার হঠাৎ করে বাচ্চা ও বাচ্চার মাকে পাওয়া যাচ্ছে না। গতকাল রাতে ফেসবুকে একটি বাচ্চা গেছে বলে খবর প্রচার হয়। ফেইসবুকে বাচ্চাটিকে চিনতে পেরে সকাল থানায় আসি। বাচ্চার মার সন্ধান এখনও পাওয়া যায়নি বলে জানান রাব্বুল মিয়া। 

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল হোসেন জানান, গত রাতে নগর ইউনিয়নের পান্ডব নামের একলোক বাচ্চাটিকে নিয়ে আমার কাছে আসলে তাদের কাছে ( যে ব্যক্তি পাইছে) রাখতে ইতস্তায় ভুগলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় ইউ,পি সদস্য মজলু মিয়ার হেফাজতে দেওয়া হয়েছে। এখন যেহেতু প্রকৃত আত্মীয় স্বজন পাওয়া গেছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাচ্চার বাবার কাছে বাচ্চাটিকে তুলে দেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত