সন্দ্বীপে বল্টন প্রবাসী ইয়াকুব ডালেস ও আলাউদ্দীন এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন
সন্দ্বীপে ইউকে বলটন প্রবাসী সোয়েব ইয়াকুব ডালেস এবং মোঃ আলাউদ্দীন এর যৌথ উদ্যোগে চতুর্থবারের মতো দুঃস্থ,অসহায় এবং হতদরিদ্র ৩শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।সাবেক লন্ডন প্রবাসী মোঃ জসিম উদ্দিন এর সার্বিক তত্বাবধানে উক্ত ইফতার সামগ্রী বিতরন করা হয়।
৩ মার্চ সকাল ১০টার সময় সন্দ্বীপ পৌরসভা ৯ নং ওয়ার্ডের হীরাকাজির বাড়ি প্রাঙ্গনে উক্ত ইফতার সামগ্রী বিতরন খুবই সু-শৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে।ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা ৯ নং ওয়ার্ডের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল মাওলা, বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য জয়নাল আবেদিন বাকের,
পৌরসভা ৯ নং ওয়ার্ডের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতা মোঃ সেলিম ও বিএনপি নেতা আফলাতুন হেলাল।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
পৌরসভা স্বেচ্ছাসেবক দল ৯ নং ওয়ার্ডের সভাপতি মানজাহারুল ইসলাম খোকন,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মির্জা আনোায়ার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভার পুর্বে কোরআন থেকে তিলওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়।আয়োজকরা জানান ৩শ পরিবারের মাঝে প্রতিজনকে বিতরনকৃত ইফতার সামগ্রীর মুল্যমান প্রায় তিন হাজার টাকা। যা দিয়ে একটি পরিবারে বাকী রমজানের দিনগুলো অনায়াসে ইফতার সম্পন্ন করতে পারবে।
আলোচনা সভায় বক্তারা বলেন একজন ভারতীয় নাগরিক সোহেব ইয়াকুব ডালেস ও অন্যজন রহমতপুর হীরাকাজির বাড়ির গর্বিত সন্তান মোঃ আলাউদ্দীন এর যৌথ উদ্যোগে যে মহতী কাজ করছে সে জন্য আমরা স্রষ্টার দরবারে তাদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।প্রবাসে তাদের শ্রমে ঘামে উপার্জিত টাকার অংশ থেকে যারা আজ এই উপহার সামগ্রী পেয়েছেন তারা রোজা রেখে নামাযের সময় ওনাদের জন্য দোয়া করবেন। সে দোয়ায় ওনাদের পরিবারের সকলের সুখ সমৃদ্ধি যাতে বৃদ্ধি পায় এবং আরো বেশী পরিসরে সহযোগিতা তারা করতে পারেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি