ওরিয়েন্টেশনের মাধ্যমে কমেক্স সিঙ্গাপুর ২০২৫-এ বৈশ্বিক পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর
সম্প্রতি ঢাকার বনানী ক্লাবে এক্সপোর্ট কম্পেটিটিভনেস ফর জবস (EC4J) প্রকল্প হতে বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প উদ্দ্যগক্তাদের জন্য একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়। বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে আসন্ন ১৩-১৬ মার্চ, ২০২৫-এ অনুষ্ঠিতব্য কমেক্স সিঙ্গাপুর ২০২৫-এ অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। আন্তর্জাতিক এ প্রদর্শনী সানটেক সিঙ্গাপুর কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে, বাংলাদেশ প্যাভিলিয়নে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এবং বিশ্বব্যাংকের অর্থায়নে গৃহীত (EC4J) প্রকল্প এ উদ্যোগ গ্রহণ করেছে, যার মাধ্যমে বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে মিট বাংলাদেশ শো (এমবিএস) -এর মাধ্যমে বৈশ্বিক বাজারের সাথে যোগাযোগ সৃষ্টি / সংযোগ স্থাপন করা হবে।
ওয়ার্কশপে সভাপতিত্ব করেন (EC4J) প্রকল্পের উপ-পরিচালক ও উপসচিব ড. মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মসচিব ও (EC4J) প্রকল্পের উপ-পরিচালক শেখ মোহাম্মদ আবদুর রহমান। এ ছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের কম্পোনেন্ট কোঅর্ডিনেটর-২ (প্রোডাক্টিভিটি এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম) মো. কামরুজ্জামান, প্রকিউরমেন্ট স্পেশালিস্ট আমিনুল ইসলাম, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. হাবিবুর রহমান এবং টেকনিক্যাল স্পেশালিস্ট আবু মেরাজ মোহাম্মদ ফুয়াদ উদ্দিন।
সেমস-গ্লোবালের চিফ কনসালটেন্ট জাবেদ আহমেদ ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন। তিনি একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও মিট বাংলাদেশ সোর্সিং শো (এমবিএস) -এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ওরিয়েন্টেশনে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানসমূহ হলো লাক্সফো, ওয়ালটন, লুমেন, ডেটা সফট ম্যানুফ্যাকচারিং এবং ট্রিপল এস ইলেক্ট্রনিক্স।
সেমস-গ্লোবালের লিড কন্সাল্টেন্ট কে. এম. রাফিউল মুত্তাকিন এবং ম্যানেজার, নেলসন স্বপন বিশ্বাস-সহ আরও অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার
এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ
লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন
বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী
এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন
নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড
চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
স্মাইল এশিয়ার আন্তর্জাতিক মেডিকেল মিশনের সমাপনী উপলক্ষে ঢাকা ব্যাংকের সেলিব্রেশন নাইট ও গালা ডিনার