ইটভাটা বন্ধের প্রতিবাদে অভয়নগরে মালিক- শ্রমিকের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
দেশে সম্প্রতি মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক এক প্রজ্ঞাপনে আগামী ৭ই মার্চের মধ্যে দেশের সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাপনের প্রতিবাদে দেশব্যাপী উপজেলা পর্যায়ে ইটভাটা মালিক-শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। একই সাথে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যেমে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪মার্চ) সকাল সাড়ে ১০টায় অভয়নগর উপজেলার ১০টি ইটভাটার মালিক-শ্রমিক উপজেলা পরিষদ চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি, আফসার আলী মোল্লা , সাধারন সম্পাদক কিশোর কুমার সাহা। এ সময় আরো উপস্থিত ছিলেন, মন্টু মোল্লা, শাহ জালাল হোসেন, শংকর সিংহ , প্রমূখ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার