ইট ভাটায় জরিমানার প্রতিবাদে চৌগাছায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ইট ভাটায় মোবাইল কোট, জরিমানার প্রতিবাদে যশোরের চৌগাছায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাজারস্থ্য ভাস্কর্য মোড়ে উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও দেওয়ান ব্রিকসের মালিক দেওয়ান তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ও এইচ বি ব্রিকসের মালিক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাবেক সাধারণ সম্পাদক ও সরদার ব্রিকসের মালিক এস এম সাইফুর রহমান বাবুল, সহ-সভাপতি রাজ মল্লিক ব্রিকসের মালিক শফি উদ্দীন মল্লিক প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সদস্য ঐশী ব্রিকসের মালিক আব্দুল হামিদ মল্লিক, সানি ব্রিকসের মালিক মোঃ গোলাম রসুল, মোল্লা বিকসের মালিক রিয়াজুল ইসলাম, আরকে ব্রিকসের মালিক মারুফ হোসেনসহ বিভিন্ন ভাটার মালিক, ভাটা শ্রমিক ও সমিতিরি নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বাজারে র্যালি বের হয়। র্যালিটি চৌগাছা-কোটচাদপুর সড়ক হয়ে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের মাধ্যমে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সমিতির নেতৃবৃন্দ জানান, দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে বায়ুদূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজাগ ভাটা স্থাপন করে জ্বালানী সাশ্রয়ী, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভাটার কার্যক্রম চালানো হচ্ছে। বিদ্যমান জিগজাগ ভাটায় আরও অধিকতর উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ কমিয়ে আনা সম্ভব হবে।
নেতৃবৃন্দ বলেন ইটভাটা শিল্পে দেশে প্রায় ৫০ লক্ষ শ্রমিক কর্মরত আছে। শ্রমিকদের মাধ্যমে তাদের পরিবারের ২ কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা হয়েছে। এছাড়া প্রায় প্রতিটি ইটভাটার বিপরীতে ১ কোটি টাকার উপরে ব্যাংক লোন রয়েছে। যা দেশে প্রায় ৮ হাজার কোটি টাকা। ভাটাগুলো বন্ধ হলে ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে। ইটভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন। তাই ভাটাশিল্পের মালিক ও ভাটা শ্রমিকদের কথা বিবেচনা করে আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান