ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

যশোর-খুলনা মহাসড়ক

বিটুমিনের পরিবর্তে ইট দিয়ে সলিং


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৪-৩-২০২৫ দুপুর ৪:৪

যশোর-খুলনা মহাসড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই মহাসড়কের যশোরের নওয়াপাড়া থেকে প্রায় ৩৭ কিলোমিটার  অংশে বিভিন্ন স্থানের বিটুমিন ও ইট-পাথর উঠে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গত তিন মাস আগে এটিএন নিউজে সংবাদ প্রচারের পর নড়ে চড়ে বসে সড়ক ও জনপদ বিভাগ। বিটুমিনের পরিবর্তে   সড়কের ১০টি পয়েন্টে  ইট দিয়ে সলিং ও হ্যারিংবনের কাজ শুরু করেছে। দেশের অন্যতম ব্যবসায়ী মোকাম হিসেবে  অভয়নগরের নওয়াপাড়া পরিচিত দেশব্যাপী। এখানে নৌ, সড়ক ও রেলপথ থাকায় ব্যবসায়ী সমৃদ্ধ শহর হিসেবে গড়ে উঠেছে এই নওয়াপাড়া শহর। যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া হতে যশোরের চাঁচরা পর্যন্ত ৩৭ কিলোমিটার রাস্তা জুড়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে যার ফলে এই সড়কে  প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে থাকে। কিছু কিছু গর্ত এত গভীর যার মধ্যে দুই ও তিন চাকার যান উল্টে যায় অনায়সে। গাড়ীর চালক ও যাত্রীরা বলছেন, খানাখন্দ ও ছোট-বড় গর্তের কারণে প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বিটুমিন না দিয়ে ইট দিয়ে সড়কের সংস্কার কাজ করা হচ্ছে তাতে সাময়িক কষ্ট দুর হলেও স্থায়ীভাবে দূর্ভোগ কমবে না। 
অন্যদিকে সচেতন মহলের দাবি এই মহাসড়কের জনদূর্ভোগ লাগবে স্থায়ী সংস্কারে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। তা না হলে ঘটতে পারে বড় বড় দূর্ঘটনা।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের যশোরের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান  বরাদ্দ না থাকায় এইভাবে সংস্কার করতে হচ্ছে। 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান