ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ভূঞাপুরে মাদক বেচা-কেনার দায়ে দুইজনের কারাদণ্ড


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৩-২০২৫ বিকাল ৫:৪

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রকাশ্যে মাদকদ্রব্য বেচা-কেনার অপরাধে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০৩ মার্চ) রাতে  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এ দণ্ড দেন। 

এর আগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সোমবার রাত সাড়ে ৯টার দিকে  উপজেলা চত্তরে মাদক দ্রব্য বেচা-কেনার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, শিয়ালকোল ঋষিপাড়া গ্রামের গুরুদাসের ছেলে জীবন চন্দ্র দাস ওরফে নেপাল (৪৫) এবং  ঘাটান্দি গ্রামের আলমের ছেলে মো. অন্তরক (২৫)। জানা গেছে, জীবন চন্দ্র দাস ওরফে নেপালের নামে ভূঞাপুর থানায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে ।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে একজন মাদকদ্রব্য বিক্রেতা জীবন চন্দ্র ওরফে নেপালকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজন মাদকদ্রব্য ক্রেতা মো. অন্তরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ