ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

তথ্য দিতে অনীহা সাকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৭-৯-২০২১ রাত ৮:৫

তথ্য দিতে অনীহা বোদা উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদ জাহাঙ্গীর হাসান সুজার। গত ১১ আগস্ট বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট ওই বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক কৃষ্ণা রানী রায় ও জীব বিজ্ঞান বিষয়ের শিক্ষক মাহবুব আলমের নিয়োগ সংক্রান্ত তথ্যের জন্য আবেদন করা হয়। নিয়ম অনুসারে তথ্য অধিকার আইনে আবেদন করেন কয়েকজন সংবাদকর্মী। মাধ্যমিক শিক্ষা অফিসার প্রধান শিক্ষকের কাছে লিখিতভাবে তথ্য সরবরাহ করতে বলা হলেও প্রধান শিক্ষক তথ্য সরবরাহ করেননি। বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবেদনকারীকে লিখিতভাবে প্রধান শিক্ষকের তথ্য সরবরাহের অনীহার বিষয়টি জানিয়ে দেন। 

এর আগে সংবাদকর্মীরা কয়েক দিন ওই প্রধান শিক্ষকের সাথে দেখা করেন তথ্যের জন্য। তিনি আজ-কাল করে অনেক দিন সময় ক্ষেপণ করেন। না পেয়ে পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর আবেদন করা হয়। 

সংবাদকর্মীরা জানান, অনুসন্ধানে ওই বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক কৃষ্ণা রানী রায় ও জীব বিজ্ঞান বিষয়ের শিক্ষক মাহবুব আলমের নিয়োগে অনিয়ম হয়েছে বলে জানা যায়। কোনো নিয়ম মেনে তাদের নিয়োগ দেয়া হয়নি। প্রধান শিক্ষক নিজের ইচ্ছামতো প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে পারছেন না প্রধান শিক্ষকের বিরুদ্ধে।  

উল্লেখ্য, প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজার বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের ৩ লাখ ৫২ হাজার ৮০ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলেও কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন। এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয় অভিভাবক মহলে। 

বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন জানান, তথ্য অধিকার আইনে তথ্যের জন্য আবেদন করার পর নিয়ম অনুসারে আমি প্রধান শিক্ষককে চিঠি ইস্যু করি। কিন্তু প্রধান শিক্ষক তথ্য সরবরাহ করেননি। আমি প্রতিবেদককে লিখিতভাবে তা জানিয়েছি।

জামান / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির