ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বর্শা নিক্ষেপে দ্বিতীয় সেরা শারমিনকে পুরস্কৃত করলেন ভূঞাপুরের ইউএনও


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৩-২০২৫ দুপুর ৩:০

৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বর্শা নিক্ষেপে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন টাঙ্গাইলের ভূঞাপুরের মেয়ে শারমিন। একইসঙ্গে এই সুনাম ও কৃতিত্ব বয়ে আনায় গত সোমবার তাকে পুরস্কৃত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. পপি খাতুন । জানা গেছে, শারমিন উপজেলার বাহাদীপুর গ্রামের ভ্যান চালক সোহেলের মেয়ে এবং ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। 

চট্টগ্রামে গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৫৩তম শীতকালীন মাধ্যমিক ও কারিগরি বোর্ডের আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে শারমিন বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগেও প্রথম হয়ে অংশগ্রহণের সুযোগ পান জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায়। 

শারমিন জানায়, আমার স্কুলের শরীর চর্চা ম্যাম রমা রাণীর তত্ত্বাবধানে কঠিন পরিশ্রম ও অনুশীলন করে এবং সকলের দোয়ায় আমি এ কৃতিত্ব অর্জন করতে পেরেছি। 

শরীর চর্চা শিক্ষক রমা রাণী জানান, শারমিনের ভেতরে যথেষ্ট আগ্রহ আছে। যে কারণে তার সফলতা এসেছে। চর্চা অব্যাহত রাখলে তাকে আন্তর্জাতিক মানের খেলোয়ার হিসেবে গড়ে তোলা সম্ভব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন বলেন, শারমিন জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে উপজেলার মুখ উজ্জ্বল করেছে। আমি অভিভূত হয়েছি। তার এই কৃতিত্ব অব্যাহত রাখতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ