ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

পানের বরজে দূর্বৃত্তের আগুন


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৫-৩-২০২৫ দুপুর ৩:৩৮
যশোরের অভয়নগরের পল্লীতে কৃষকের পানের বরজে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আগুনে পুড়ে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান বরজের মালিক নোয়াব আলী খান। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৪ই মার্চ) রাতে বাঘুটিয়ার পাইকপাড়া গ্রামে। জানাগেছে, উপজেলার বাঘুটিয়া পাইকপাড়া গ্রামের নোয়াব আলী খানের পানের বরজে সোমবার রাত ৯টার দিকে দূর্বৃত্তরা আগুন দেয়। এ সময় মহল্লাবাসী তারাবী নামাজ পড়ায় ব্যাস্ত ছিল। পানের বরজে আগুন জ্বলছে দেখতে পেয়ে লোকজন আগুন নিভাতে বরজে ছুটে আসেন। ইতোমধ্যে বরজের ৪ কাঠা জমির পান পুড়ে যায়। পানচাষী কৃষক নোয়াব  আলী জানান এতে তার আর্থিক ক্ষতি হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা । পূর্ব শত্রুরতার কারনে এই আগুন লাগানোর ঘটনা ঘটতে পারে বলে ধারনা করেন তিনি।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলীম জানান, বিষয়টি শুনেছি এখনো কোন লিখিত পাইনি তবে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম