শরীরে ৩০০ স্প্রিন্টার, পরিবার নিয়ে অসহায় জীবন-যাপন সুজনের
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে ৩০০ স্প্রিন্টার শরীরে বহন করে অতি মানবেতর জীবনযাপন করছেন টাঙ্গাইল জেলার ভূঞাপুরের সুজন (৪৪)। সে উপজেলার আকালু গ্রামের মৃত আনছার আলীর ছেলে। তিনি সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। জীবিকার তাগিদে ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। পাশাপাশি জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতি করতেন।
বর্তমানে আহত অবস্থায় বিছানায় পড়ে থাকায় তার পরিবার অতি কষ্টে মানবেতর জীবনযাপন করছেন। ঘরে নিয়মিত চুলা জ্বলে না। আত্মীয়দের সাহায্য-সহযোগিতায় খেয়ে না খেয়ে কোনোমতে দিন চালাচ্ছেন। অর্থাভাবে চিকিৎসাও ঠিকমত করতে পারছেন না। পক্ষাঘাত আক্রান্ত মায়ের চিকিৎসা এবং তিন সন্তানের পড়ালেখাও বন্ধের পথে।
সুজন জানায়, শরীরে ৩'শত স্প্রিন্টার নিয়ে কিভাবে বেঁচে আছি, তা আল্লাহ পাক ভালো জানেন। প্রায় সাত মাস হয়ে গেলো জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে। চিকিৎসা তো দূরের কথা, খেয়ে না খেয়ে যে পরিবার নিয়ে কোনোমতে দিন পার করছি, দেখার কেউ নেই বললেই চলে এসব কথা বলে কান্নায় ভেঙে পড়েন সুজন। তিনি সুস্থ জীবন ফিরে পাওয়ার আশায় এবং তার সুচিকিৎসার জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেন।
সুজনের স্ত্রী নূপুর বলেন, আমার স্বামী আহত হওয়ার পর থেকে সংসারে কোনো আয় নেই। বর্তমানে আমার শ্বশুর বাড়ি এলাকার খেয়ে না খেয়ে জীবন পার করছি। এমনও দিন যাচ্ছে চুলায় আগুন জ্বলে না। আমার ৩ সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. পপি খাতুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এ উপজেলায় একজন নিহত ও তালিকাতে ১৬ জন আহত রয়েছেন। এর বাহিরেও আহত থাকতে পারে। নিহত ও আহতদের পরিবারকে সরকারি ও ব্যক্তিভাবে সহযোগিতা দিয়ে আসছি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান