ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

প্রবাসীদের দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা মঠবাড়িয়ার দুই প্রতারক


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৫-৩-২০২৫ বিকাল ৫:২৭

সৌদি আরবে ৬৫ জন শ্রমিকের বেতনের ৮৯ লাখ ৭৮ হাজার ও জমানো ৬৫ লাখ টাকা আত্মসাৎ করে গাঁঢাকা দিয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার দুই প্রতারক।  মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে বাংলাদেশ প্রেসক্লাব মঠবাড়িয়া উপজেলা শাখায় পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামের শুখঞ্জন দাসের ছেলে সাগর দাস সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার দুই কাকা (চাচা) বাবুল দাস ও অধীর দাস দীর্ঘদিন ধরে সৌদি আরবে থেকে শ্রমিকের কাজ করার পাশাপাশি শ্রমিকদের সরদারি করে আসছেন। সেই সুবাদে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের সাবেক মেম্বার শামসুল হক এর ছেলে জহির ও রফিকের সাথে ঘনিষ্ঠভাবে পরিচয় হয়। আমার কাকা বাবুল দাস এর সাথে ওই দুই প্রতারক জহির ও রফিক পার্টনার হিসেবে কাজ করার প্রস্তার দিলে দেশি লোক হিসেবে আমার কাকা তাদের প্রস্তার মেনে নেয়।

 কিছুদিন ভালোভাবে কাজ ও লেনদেন করলেও গত ২০ ফেব্রæয়ারি‘২৫ ৬৫ জন শ্রমিকের বাংলাদেশী মূল্যের ৮৯ লাখ ৭৮ হাজার টাকা শ্রমিকদের বন্টর করে দেয়ার জন্য ছোট কাকা অধীর দাস ওই  জহির ও রফিকের হাতে দেন। এ ছাড়াও তাদের কাছে আমার কাকারা ৬৫ লাখ টাকা আমানত (জমা) রেখেছিলো।  এর পরক্ষণেই রুমে তালা দিয়ে মোবাইল বন্ধ করে এই দুই প্রতারক আত্মগোপনে যায়। 

 বর্তমানে আমার ওই দুই কাকা প্রবাসে ৬৫ জন শ্রমিকের মারাত্মক চাপে রয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন, ভুক্তভোগীদেয় নিকট আত্মীয় লিটন দাস, হৃদয় দাস। অভিযুক্তরা পলাতক থাকায় তাদেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম