সিংগাইরের কাঞ্চননগরে ফিল্মি স্টাইলে পরকীয়া প্রেমিককে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
সিংগাইরের জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চনগরে গতকাল বুধবার (৫ মার্চ) গভীর রাতে এক গৃহ বধুর সাথে অনৈতিক সম্পর্কের জেরে প্রবাসীর গৃহবধূর ঘরে স্থানীয়রা আটক করে । পরের দিন বৃহস্পতিবার সকালে পরকীয়া প্রেমিক লম্পট তাছিম(২২) কে বাড়িঘর ভাংচুর-লুটপাট ও মারপিট করে ফিল্মি স্টাইলে ছিনিয়ে নেয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী প্রবাসীর পরিবার । লম্পট তাছিম একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে ।
জানা গেছে, কয়েক মাস ধরে লম্পট তাছিমের সাথে ভোক্তভোগীর প্রবাসী মেজ ছেলের বউয়ের সাথে অবৈধ সম্পর্ক চলছিল ।গতকাল বুধবার রাত ২ টার সময় গৃহবধুর ঘরে পরপুরুষের উপস্থিতি টের পেলে বাড়ির মালিক বাহারুল লোকজন ডেকে তাছিমকে আটক করে রেখে স্থানীয় মেম্বারকে খবর দেয় বিচারের আশায় । জামির্ত্তা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার আঃকুদ্দুস জানান,"আটকের পর আমি ঘটনাস্থলে গিয়ে ছেলের অভিভাবক পক্ষকে ডাকলে সবার সম্মতিতে সকাল বেলা আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তে রেখে যাই।কিন্তুু পরক্ষণেই লম্পট তাছিমের পক্ষের লোকজন ঘরবাড়ী ভাংচুর ও বাড়ীর লোকজনকে মারপিট করে লম্পটকে ছিনিয়ে নিয়ে যায় ।
এ বিষয়ে ভোক্তভোগী শ্বশুর বাহারুল বাদী হয়ে সিংগাইর থানায় আলমগীর(৫০),ফয়সাল(২৫),শাহীন(৪৫), সবুজ(৩০),শরিফুল(২০),আইয়ুব আলী(৭০) সহ ৭ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান থানা পুলিশ ।
সিংগাইর থানার ওসি তৌফিক আজম বলেন, অভিযোগ পেয়েছি । তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু