ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

নাগেশ্বরীতে উচ্চ ফলনশীল ভুট্টা চাষে ব্যাপক সাফল্য


রফিকুল ইসলাম,কচাকাটা photo রফিকুল ইসলাম,কচাকাটা
প্রকাশিত: ৬-৩-২০২৫ দুপুর ২:৫৪

কুড়িগ্রাম জেলার নদ নদীর চরাঞ্চলে এখন চোখে পড়বে সবুজের সমারোহ। বিগত বছর-গুলোতে বন্যা আর প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি গুলো কাটিয়ে উঠতে এবার আগাম জাতের উচ্চ ফলনশীল ভুট্টা চাষ করছেন অনেকে। গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে ভুট্টার চাষ হয়েছে। অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় ভুট্টাচাষে ঝুঁকছেন এই জেলার চরাঞ্চলের মানুষরা।  কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার দুধকুমার, গঙ্গাধর, ব্রহ্মপুত্র, ধরলাসহ নদ-নদীর বেষ্টিত ও সীমান্ত ঘেঁষা চরাঞ্চল সবুজে-সবুজে ভরে উঠেছে ভুট্টা ক্ষেত। সবুজ রঙের গাছগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। ক্ষেত গুলোতে পানি ও কীটনাশক দেয়া এবং পরিচর্যায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। চরাঞ্চলের ধু-ধু বালুতে ভুট্টা ক্ষেত গুলোতে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন। এ বছর বারি হাইব্রিড-৫,বারি হাইব্রিড-৭,বারি হাইব্রিড-৯,ইউনাইটেড-৫৫ হাইব্রিড ভুট্টাজাত মিলে ১৮হাজার ৭৫০হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে বেশি। ১০৫ থেকে ১২০দিনে ভুট্টা আবাদ করে তা উত্তোলন করে। ভুট্টাচাষে প্রতি একর জমিতে ব্যয় হয় ২৭হাজার টাকা। একর জমিতে ভুট্টা উৎপাদন হয় ৭০মণ আর ভুট্টা বিক্রি করে লাভ আসে ৪০হাজার টাকারও বেশি। চরাঞ্চলে ধানের চেয়ে ভুট্টা চাষে অনেক খরচ কম। ভুট্টা চাষে ফলন ও লাভ বেশি। তাছাড়া সার-বালাই নাশক ওষুধ খুব একটা বেশি দেয়া লাগে না। সেচের খরচও নেই। ভুট্টাচাষে সফলতা দেখে এখন অনেক কৃষক ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন । ভুট্টা চাষিরা জানান অন্য ফসলের তুলনায় লাভ জনক হওয়ায় তারা ভুট্টাচাষে ঝুঁকছেন এবং পড়ে থাকা জমিতে ভুট্টা চাষ করেছেন।  ভুট্টা চাষে ঝুঁকছেন চরাঞ্চলের মানুষরা। এবার লক্ষ্যমাত্রার থেকে অনেক বেশি জমিতে ভুট্টার চাষ হয়েছে। বিস্তৃর্ণ এলাকা জুড়ে ভুট্টার খেত।কৃষকের সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক।

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু