পূর্বধলায় পুলিশের সহযোগিতায় নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীকে ফিরে পেল পরিবার
নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী মারুফুল হাসান আশফাক (১৩) নিখোঁজের ৪ দিন পর পুলিশের সহযোগিতায় ফিরে পেয়েছে পরিবার।
গতকাল বুধবার (০৫ মার্চ) পূর্বধলা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হাবিবের নেতৃত্বে চৌকস টিম উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ।
মারুফুল হাসান আশফাক পূর্বধলা উপজেলা সদরের ইউনিয়নের রাজপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।
পিতা আব্দুল হালিম জানান, গত শুক্রবার (০১ মার্চ) বিকালে মাদ্রাসা যাওয়ার পথে নিখোঁজ হয়। ছেলের খোঁজ পেতে আত্মীয়-স্বজন থেকে শুরু করে সকল জায়গায় খোঁজ নেই, ছেলেকে কোথাও না পেয়ে (০৩ মার্চ) পূর্বধলা থানায় নিখোঁজের ডায়েরি করি। পরবর্তীতে পূর্বধলা থানা পুলিশের বুদ্ধিমত্তা ও আধুনিক যন্ত্রের ব্যবহারের মাধ্যমে ছেলেকে উদ্ধার করতে সক্ষম হয়।
ওসি রিয়াদ মাহমুদ জানান, মারুফ আরেক মাদ্রাসা পড়ুয়া বন্ধুর কাছে পরিবারের কাউকে না জানিয়ে চলে যায়। পরবর্তীতে একটি ফোন কলের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় ফোন ট্র্যাকিং এর মাধম্যে নিখোঁজ মারুফুল হাসান আসফাক কে সিলেট জেলার শাহপরান থানার খাদিম নগর এলাকা থেকে উদ্ধার করে তাকে পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ